Tuesday, June 2, 2026

লক্ষ্য নেপালি ভোট: গুরুংয়ের ‘বন্ধু’ বলে পরিচয় দিচ্ছেন বার্লা!

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই জল্পনা বিজেপিতে নাকি ‘ভালো নেই’ জন বার্লা। কারণ ইদানীং প্রকাশ্যেই বেশ বেসুরো তিনি। আলিপুরদুয়ারের (Alipurduwar) সাংসদ জন বার্লা (John Barla) কি পদ্ম ছেড়ে ঘাসফুলে আসছেন?

প্রকাশ্যে এবং সংবাদমাধ্যমে মুখ খুলছেন জন বার্লা। সেখানে দলের বিরুদ্ধে কোনও ক্ষোভের কথা না বললেও এমন একজনের কথা তিনি বলেছেন যিনি এখন উত্তরবঙ্গের রাজনীতিতে বিজেপির (Bjp) সব থেকে বড় বিরোধী। তিনি বিমল গুরুং (Bimal Gurung)।

গুরুংয়ের প্রতি কী বার্তা দিয়েছেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ? তিনি জানিয়েছেন, “বিমল গুরুঙের সঙ্গে মন থেকে বন্ধুত্ব করেছি। তাঁর সঙ্গে বন্ধুত্ব ছিল, বন্ধুত্ব থাকবে। ২০০৭ সাল থেকে আমরা বন্ধু। রাজনীতিতে চড়াই উতরাই থাকে। সময় আসলে সব বোঝা যাবে”। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গুরুংয়ের প্রসঙ্গে একথা জানিয়েছেন তিনি। এনডিএ (Nda) জোট ছেড়ে তৃণমূলকে (Tmc) প্রকাশ্যে সমর্থনের কথা জানিয়েছেন বিমল গুরুং। এমনকী, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে প্রচারেও নেমেছেন তিনি। এই পরিস্থিতিতে একজন বিজেপি সাংসদের এই মন্তব্যে ফের জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অনেকের মতে, বার্লা বুঝতে পেরে গিয়েছেন হাওয়া ঘুরছে। ২০১৯-এ উত্তরবঙ্গে বিজেপির পক্ষে যে হাওয়া ছিল তা আর এখন নেই। বরঞ্চ এখন বিজেপি বিরোধিতারই পাল্লাটাই ক্রমশ ভারী হচ্ছে। আলিপুরদুয়ার লোকসভা আসনের মধ্যে যে ৭টি বিধানসভা কেন্দ্রে গত লোকসভা কেন্দ্রে বিজেপি লিড পেয়েছিল এবার সেই লিড ধরে থাকা বিজেপির কাছে চাপের বলে মনে করা হচ্ছে।

এবার গুরুং বিজেপির বিরুদ্ধে প্রচারে নেমেছেন। আশা পাহাড় আর ডুয়ার্স মিলিয়ে ১৮টি আসন তিনি তুলে দেবেন তৃণমূলনেত্রীর হাতে। জন বার্লা জানেন গুরুংয়ের সঙ্গে দোস্তি না রাখলে বা নেপালি ভোট হাতছাড়া হলে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে জয় কার্যত অসম্ভব। তাই গুরুং বিজেপি বিরোধী হলেও তিনি গুরুং বিরোধী হতে চান না। এখন দেখার বার্লার এই বন্ধুত্বের বার্তাকে কীভাবে নেন গুরুং।

 

Related articles

তৃণমূলকে ব্যান করা উচিত! মন্ত্রী হয়েও ‘নিদান’ দিলীপের

মন্ত্রী হওয়ার পরেও নিদান দিলীপ ঘোষের (Dilip Ghosh)। এবার দুর্নীতির দায়ে গোটা তৃণমূল (TMC) দলটাকেই ব্যান করার নিদান...

ঘরের মাঠেই বিদেশ সফর! এশিয়ান গেমসের আগে প্রস্তুতি সিরিজ ভারতের

দেশের মাটিতেই এবার বিদেশ সফর করবে ভারতীয় দল(India)। আগামী সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের(Afghanistan ) টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে দিল্লিতে।...

তীব্র দাবদাহে পুড়ছে দক্ষিণবঙ্গ, ঝড়বৃষ্টি উত্তরে

জুন মাসের শুরু থেকেই ঊর্ধ্বমুখী উষ্ণতা দক্ষিণবঙ্গবাসীর জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মাসের দ্বিতীয় দিনেও তীব্র গরমে হাঁসফাঁস...

আমেরিকায় পরিবারের ৬ জনকে গুলি করে আত্মঘাতী হত্যাকারী

আমেরিকায় (America) ফের এলোপাথাড়ি গুলিতে নিহত হয়েছেন একই পরিবারের ৬ জন সদস্য। আত্মহত্যা করেছেন হামলাকারী নিজেও। আমেরিকার আইওয়ার...