Saturday, March 14, 2026

ভারতেই রাফাল যুদ্ধবিমান তৈরি করতে চায় ফ্রান্স!

Date:

Share post:

চিন আর পাকিস্তানকে শিক্ষা দিতে ফরাসি সংস্থা ডাসল্ট এভিয়েশনের সঙ্গে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি আগেই করেছে ভারত। প্রায় চার বছর আগে হয়েছে সেই চুক্তি। এই মুহূর্তে ভারতে এসে পৌঁছেছে ১১টি রাফাল। বাকি ২৫ টি  এ বছরের ভেতর চলে আসার কথা।
ফরাসি সংস্থাটি জানিয়েছে, প্রতি দুই মাস অন্তর ৩ থেকে ৪টি রাফাল ভারতে পাঠাবে তাঁরা। কিন্তু এর জন্য ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চাইছে ফরাসি সরকার।
ফরাসি রাষ্ট্রপতির কূটনৈতিক বিশেষজ্ঞ ইমানুয়েল বনে কয়েকদিনের মধ্যেই ভারতে আসছেন। উদ্দেশ্য, নরেন্দ্র মোদি সরকারের কাছে এই প্রস্তাব রাখা।
ডাসল্ট জানিয়েছে, ভারত যদি কমপক্ষে ১০০টি নতুন বিমানের বরাত দেয় তাহলে ভারতের মাটিতেই রাফাল বানানোর কাজ শুরু করতে চায় সংস্থা।
বর্তমানে নাগপুরের কাছে রাফাল বিমানের কিছু যন্ত্রাংশ তৈরির বরাত পেয়েছে একটি ভারতীয় সংস্থা। কিন্তু ভারতীয় বিমানবাহিনীর প্রয়োজন রয়েছে আরও ১২০ টি বিমানের। যার ভেতর ১১৪টির জন্য টেন্ডার ডাকা হয়েছে। সেখানে রাফাল ছাড়াও রুশ,মার্কিন এবং সুইডিশ যুদ্ধবিমান সংস্থা নিজেদের সেরা ফাইটার নিয়ে উপস্থিত। তবে ভারত চাইছে আগে ৩৬টি রাফাল চলে আসুক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই ভারতীয় বিমানবাহিনীর প্রধান আর কে এস ভাদোরিয়া ইঙ্গিত দিয়েছিলেন নতুন করে ৩৬ টি রাফাল কেনার ভাবনা রয়েছে আইএএফের। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
ফরাসি সংস্থাটি জানিয়েছে, রাফাল ভারতের মাটিতে তৈরি হলে যেমন ভারতের সরবরাহ নিয়ে ভাবতে হবে না, তেমনই ভারতের মাটিতেই অন্য দেশের জন্য তৈরি হবে রাফাল। ফলে সরকারের আমদানি ছাড়াও চাকরির সুযোগ তৈরি হবে।

spot_img

Related articles

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...