Monday, April 6, 2026

বদায়ুঁ ধর্ষণ কাণ্ডে অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত মন্দিরের পুরোহিত

Date:

Share post:

হাথরসের(Hatras) রেশ কাটতে না কাটতেই সম্প্রতি আরও একবার ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় সংবাদ শিরোনামে উঠে এসেছিল উত্তর প্রদেশ(Uttar Pradesh)। উত্তরপ্রদেশের বদায়ুঁতে এক মহিলাকে গণধর্ষণের পর নিশংস ভাবে খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনায় অবশেষে মূল অভিযুক্ত মন্দিরের পুরোহিতকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার(Arrest) করল পুলিশ(Police)।

জানা গিয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই গা ঢাকা দিয়েছিল মন্দিরের পুরোহিত মহন্ত সত্যনারায়ন। তাকে গ্রেফতার করতে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করে উত্তর প্রদেশ পুলিশ। এরই মাঝে খবর পাওয়া যায়, উঘাইটি থানার অন্তর্গত একটি গ্রামে তার এক ভক্তের বাড়িতে লুকিয়ে রয়েছে ওই অভিযুক্ত। স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়েছে মূল অভিযুক্তকে নিয়ে এই ঘটনায় এখনও পর্যন্ত মোট তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:ট্রায়াল রান চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪

প্রসঙ্গত, গত ৩ জানুয়ারি এক অঙ্গ নারী কর্মীকে গণধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়ে ওঠে যোগী রাজ্য উত্তর প্রদেশ। অত্যাচার এতটাই নৃশংস ছিল যে ওই মহিলার পাঁজরের হাড় ও পায়ের একাধিক হাড় ভেঙে যায়। গোপনাঙ্গে লোহার রড ঢুকিয়ে দেয় ধর্ষকরা। এই নৃশংস অত্যাচার এর পরও পুলিশি নিষ্ক্রিয়তার ছিল চরম রকম। মৃতের পরিবারের অভিযোগ শুরু থেকেই বিষয়টিতে নিস্পৃহ ছিল পুলিশ। ১৮ ঘন্টা পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এফআইআর দায়েরের ক্ষেত্রে করা হয় গড়িমশি। যদিও পরে চাপের মুখে পড়ে তৎপর হয়ে ওঠে পুলিশ। গঠন করা হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম(STF)। তারাই প্রথমে দুই অভিযুক্তকে গ্রেফতার করলেও মূল অভিযুক্ত ছিল অধরা। বৃহস্পতিবার মধ্যরাতে গ্রেফতার করা হলো তাকেও।

Advt

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...