Saturday, June 27, 2026

ট্রায়াল রান চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা, মৃত ৪

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনা!

ট্রায়াল রান (Trial Run) চলাকালীন ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। ধাক্কায় প্রাণ হারালেন ৪ জন। ঘটনাটি উত্তরাখন্ডের হরিদ্বারের (Haridwar)।

জানা গিয়েছে, চলছিল রেলের ডবল ট্র্যাকের ট্রায়াল রান। বৃহস্পতিবার হরিদ্বার থেকে লকসর (Laksar) পর্যন্ত চলছিল এই ট্রায়াল রান। সেই সময়েই ঘটে এই দুর্ঘটানাটি। দুর্ঘটনার সময় ট্রেনের গতি ছিল ১০০-১২০ কিলোমিটার। সেইসময় রেললাইনের ওপর ওই চারজন দাঁড়িয়েছিলেন। রান শুরুর পর তাঁরা সেখান থেকে সরে যাওয়ার সময় পাননি।

দুর্ঘটনায় মৃতদের পরিবারের সদস্যদের উদ্দেশে সমবেদনা জানিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত (Tribendra Singh Rawat)। টুইট করে তিনি লিখেছেন, খবর পেলাম যে হরিদ্বারে রেলের ডবল ট্র্যাক ট্রায়ালের সময় কয়েকজন ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন। এই ঘটনায় আমি নিহতদের আত্মীয়দের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। ট্রেনটি নিয়ে আসা হয়েছিল দিল্লি থেকে। পুলিশ জানিয়েছে, মৃতদের শনাক্তকরণের প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন-নবীন পট্টনায়ককে খুনের ষড়যন্ত্র, উড়ো চিঠির জেরে ব্যাপক চাঞ্চল্য ওড়িশায়

Advt

Related articles

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...