Saturday, June 27, 2026

ফের দাম বাড়তে শুরু করেছে পেট্রোল-ডিজেলের, আজ কলকাতায় দাম কত?

Date:

Share post:

নতুন বছরে নতুন করে দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। দীর্ঘ ২৯ দিন অপরিবর্তিত থাকার পরে বুধবার থেকে ফের দাম বাড়তে শুরু করেছে পেট্রোল ডিজেলের (Petrol Diesel)। বুধবার ও বৃহস্পতিবার প্রতি রাজ্যে ডিজেলের দাম ২৫ থেকে ২৭ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে। পেট্রোলের দাম লিটার প্রতি বেড়েছে ২৪ থেকে ২৬ পয়সা করে। তবে শুক্রবার আর পরিবর্তন হয়নি দামের।

ইন্ডিয়ান ওয়েলের (Indian Oil) ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার কলকাতায় ডিজেলের দাম ছিল ৭৭ টাকা ৯৭ পয়সা। অন্যদিকে পেট্রোলের দাম লিটার প্রতি ২৪ পয়সা ছিল ৮৫.৬৮ টাকা।

এক নজরে দেখে নিন কোন শহরে পেট্রোল ও ডিজেলের দাম কত

দিল্লি : Delhi
পেট্রোল ৮৪.২০ টাকা
ডিজেল ৭৪.৩৮ টাকা

কলকাতা : Kolkata
পেট্রোল ৮৫.৬৮ টাকা
ডিজেল ৭৭.৯৭ টাকা

মুম্বই : Mumbai
পেট্রোল ৯০.৮৩ টাকা
ডিজেল ৮১.০৭ টাকা

চেন্নাই : Chennai
পেট্রোল ৮৬.৯৬ টাকা
ডিজেল ৭৯.৭২ টাকা

আরও পড়ুন : ৮ জানুয়ারি, শুক্রবারের বাজার দর

এর আগে পুজোর মরশুমে দীর্ঘ ৪৮ দিন ধরে অপরিবর্তিত ছিল জ্বালানির দাম। মরশুম শেষ হতেই, গত ২০ নভেম্বরের পর থেকে লাগাতার বেড়েই চলেছে পেট্রোল ডিজেলের দাম।

Advt

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...