Friday, June 26, 2026

আজ শুক্রবার দ্বিতীয় দফার মহড়া, রাজ্যে আসছে করোনা ভ্যাকসিনের ৬ লক্ষ ডোজ

Date:

Share post:

আজ শুক্রবার দ্বিতীয় দফার মহড়ায় রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন (Corona Vaccine)কোভিশিল্ড(covishield)। বৃহস্পতিবার এ কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্য স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী। প্রথম পর্যায়ে ৬ লক্ষ ডোজ আসছে রাজ্য। প্রাথমিকভাবে ভ্যাকসিন রাখা হবে বাগবাজার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে। সেখানে ২ থেকে ৮ ডিগ্রি তাপমাত্রার কোল্ড চেন সিস্টেমে সুরক্ষিত থাকবে ভ্যাকসিনগুলি। এখান থেকেই ভ্যাকসিন সরবরাহ করা হবে পূর্বাঞ্চলের সব রাজ্যে।
প্রতি জেলায় তিনটি করে কেন্দ্রে হবে ড্রাই রান। জেলার মেডিক্যাল কলেজগুলি ছাড়াও আরও দুটি কেন্দ্রে চলবে টিকাকরণের মহড়া।

আরও পড়ুন- হল না আসন রফা, যৌথ কর্মসূচির হিসেব কষেই শেষ বাম-কংগ্রেস বৈঠক
স্বাস্থ্য ভবন সূত্রে জানা গিয়েছে , শুক্রবার কলকাতার সব মেডিক্যাল কলেজে হবে ড্রাই রান। এছাড়াও কলকাতা পুরসভার ২৩১ নম্বর ওয়ার্ডের ক্লিনিকেও হবে মহড়া।
শুধু পশ্চিমবঙ্গ নয়, দেশের অন্যান্য সব রাজ্য ও কেন্দ্রশাশিত অঞ্চলেও শুক্রবার হবে ভ্যাকসিনের ড্রাই রান। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, সব রাজ্য ও কেন্দ্রশাশিত অঞ্চলে ড্রাই রানের জন্য ১.৭ লক্ষ ভ্যাকসিনেটর ও ৩ লক্ষ টিম প্রস্তুত রয়েছে।
শুক্রবারের মহড়ায় কেন্দ্রের ‘কোউইন’ (CoWin) অ্যাপ ডাউনলোড করার পদ্ধতি দেখানো হবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীদের। সাধারণ মানুষের সুবিধার জন্য অ্যাপটি এনেছে কেন্দ্র। যাঁরা করোনার টিকা নিতে আগ্রহী, তাঁরা এই অ্যাপে রেজিস্ট্রেশন করে আবেদন জানাতে পারবেন। শুক্রবার অ্যাপটি সচল হবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...