Monday, April 13, 2026

কোনও ‘অনিষ্ট’ না ঘটলে সোমবার বিজেপি মিছিলে পা মেলাচ্ছেন শোভন-বৈশাখী

Date:

Share post:

অবশেষে মিছিলে আত্মপ্রকাশ শোভন-বৈশাখী জুটির। সোমবার, ১১জানুয়ারি গোলপার্ক থেকে সেলিমপুর পর্যন্ত মিছিলে হাঁটবেন দু’জনে। তার আগে সংবর্ধনাও নেবেন। সব মিলিয়ে সোমবার দুজনে পথে নামলে বিজেপি নেতৃত্বও হাঁফ ছেড়ে বাঁচবেন বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন : টিকিট পাওয়া নিয়ে জল্পনা? বিজেপিতে যোগ দেওয়ার পর দেখা নেই দীপালির

সোমবারের মিছিলে নামার কথা শোভন চট্টোপাধ্যায় নয় বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। সম্প্রতি বিজেপির দক্ষিণ ও উত্তর কলকাতা বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয় মিছিল হবে গোলপার্ক থেকে সেলিমপুর। অল্প দূরত্ব। মিছিল শেষে শোভন-বৈশাখীকে সংবর্ধনাও দেওয়া হবে। শোভনের দেওয়া দিন অনুযায়ী মিছিলের দিন স্থির হয়। দুজনের আশা মিছিল সফল হবে।

সোমবারের মিছিলে এই ‘চর্চিত কাপল’ নামলে তা হবে রীতিমতো দেখার বিষয়। বিজেপিতে যোগ দেওয়ার বছর খানেক পর তাঁরা গেরুয়া পতাকা নিয়ে নামবেন। শোভন প্রায় তিন বছর পর রাজনৈতিক মিছিলে পা মেলাবেন। আর বৈশাখী বিজেপি মিছিলে এই প্রথম। দাবি-দাওয়া, মান-অভিমান, ক্ষোভ-অভিযোগ পেরিয়ে বিজেপি মিছিলে হাঁটবেন তো শোভন-বৈশাখী? বিজেপি নেতা-কর্মীরা নিজেরাই নিজেদের চিমটি কাটছেন। এখনও তাঁরা বিশ্বাস করতে পারছেন না।

Advt

Related articles

ভোটের প্রচারে আজ করিমপুর-রানাঘাট – বাদুড়িয়ায় অভিষেকের জনসভা

ছাব্বিশের বাংলায় বিধানসভা নির্বাচন (West Bengal assembly election) শুরু হতে আর মাত্র ১০ দিন বাকি। জোরকদমে প্রচার চালাচ্ছে...

আজ বীরভূম-বর্ধমান- বাঁকুড়া জুড়ে নির্বাচনী প্রচারে মমতা 

ভোটের প্রচারে আজ একাধিক জনসভা ও পদযাত্রা-সহ একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। বীরভূম থেকে এদিনের...

ট্রাইবুনালে বৈধ ভোটারের স্বীকৃতি পেলে ভোট দেওয়া যাবে কি, আজ নজর সুপ্রিম কোর্টে 

বাংলার বিধানসভা নির্বাচনের আর মাত্র ১০ দিন বাকি। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন হবে ১৫২ টি বিধানসভা...

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...