Thursday, March 12, 2026

ঘরে বাইরে প্রবল চাপের মুখে অবশেষে ‘নতি স্বীকার’ ট্রাম্পের

Date:

Share post:

ঘরে বাইরে তাঁর ‘দায়িত্বজ্ঞানহীন ভূমিকা’ নিয়ে সমালোচনার ঝড়। আইনসভার ডেমোক্র্যাট সদস্যরা তাঁর বিরুদ্ধে এই মুহূর্তে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চান। মুখ ফিরিয়ে নিচ্ছেন নিজের দল রিপাবলিকান পার্টির অনেক সদস্যও। এই পরিস্থিতিতে প্রবল চাপের মুখে অবশেষে নতি স্বীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (donald trump)। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় এই প্রথম নিন্দা (condemn) করলেন সমর্থকদের হিংসাত্মক কাজকর্মের (violence)। বললেন, তিনি চান সুশৃঙ্খলভাবে ক্ষমতা হস্তান্তর করতে। ক্যাপিটল হিলের (capitol hill) ঘটনার পর সর্বত্র মুখ পুড়েছে বুঝেই নিয়মমাফিক ক্ষমতা প্রতিশ্রুতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে টানা ১২ ঘণ্টা অ্যাকাউন্ট ব্লক থাকার পর তা খুললে ডোনাল্ড ট্রাম্প নতুন এক ভিডিও বার্তায় বলেছেন, এখন কংগ্রেস নির্বাচনের ফলাফল অনুমোদন করেছে। ২০ জানুয়ারি একটা নতুন প্রশাসনের উদ্বোধন হবে। ট্রাম্প বলেন, এখন আমার লক্ষ্য হবে সুন্দর, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে ক্ষমতা হস্তান্তর করা। এই মুহূর্তে দরকার হল নিরাময় ও সবকিছু মিটমাট করে ফেলা। একইসঙ্গে তিনি বুধবারের হামলার নিন্দা করে বলেন, আইনসভায় যারা হিংসা আর তাণ্ডব চালিয়েছে তারা আমেরিকার মত মহান গণতান্ত্রিক দেশের যোগ্য প্রতিনিধি হতে পারে না। নিজেদের ভুল কাজের মূল্য দিতে হবে তাদের। যদিও এর আগে হামলার পরেও সমর্থকদের আবেগকে সম্মান জানিয়ে তাদের প্রশংসা করেছিলেন ট্রাম্প। কিন্তু ইমপিচমেন্টের মর্যাদাহানি ঘটতে পারে এই আশঙ্কায় হঠাৎ সুর বদল করেছেন তিনি। শোনা যাচ্ছে, ট্রাম্পের একান্ত ঘনিষ্ঠ মহলও তাঁকে ওই ঘটনার নিন্দা করার জন্য চাপ দেয় এবং তাঁকে বোঝানো হয় এরপরেও ভুলভাল বললে তাঁকে রিপাবলিকান পদাধিকারীরাও আর সমর্থন করবেন না।

 

spot_img

Related articles

লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ রবির! কথা মুখ্যমন্ত্রীর সঙ্গে

পশ্চিমবঙ্গের লোকভবনে ২২ তম রাজ্যপাল হিসেবে শপথ নিলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayan Ravi)। কলকাতা হাই কোর্টের...

হরমুজে ভারতীয় জাহাজের জন্য সবুজ সংকেত, গ্যাসের সংকট মিটবে কবে কাটছে না ধোঁয়াশা 

হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে যাতায়াত করতে পারবে ভারতীয় জাহাজ (Indian Ships) ,  বৃহস্পতিবার সকালে এমন খবর...

দেশজুড়ে এলপিজি সংকট, সংসদ ভবনের মকরদ্বারের সামনে বিক্ষোভ বিরোধী জোটের

গ্যাসের সংকটে নাকাল আমজনতা। বৃহস্পতিবার সকালে সংসদ ভবনের মকরদ্বারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ বিরোধী জোটের সাংসদদের। যোগ দিয়েছেন...

মহাকুম্ভের ভাইরাল মোনালিসার ‘লাভ জেহাদ’! বামপন্থী হস্তক্ষেপে বিয়ে মুসলিম প্রেমিকের সঙ্গে 

কুম্ভ মেলা থেকে গ্ল্যামার দুনিয়া ডাক পাওয়া বিড়ালাক্ষী মালাপসারিণী মোনালিসা (Maha Kumbh Monalisa) ফের খবরে শিরোনামে। এবার তাঁর...