Thursday, April 2, 2026

বহরমপুরে PAC-র বৈঠক, মুখোমুখি হতে পারেন অধীর-শুভেন্দু

Date:

Share post:

লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (Public Accounts Committee)-র চেয়ারম্যান বিরোধী নেতা অধীর চৌধুরি (Adhir Choudhury)। দলবদলের পর দিনকয়েক আগে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (JCI) চেয়ারম্যান হয়েছেন নন্দীগ্রামের পদত্যাগী বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)৷

বঙ্গ- রাজনীতিতে অধীর-শুভেন্দুর সম্পর্ক একটা সময়ে আদা- কাঁচকলার থেকেও খারাপ ছিলো৷ অধীর-গড় ভাঙ্গতে তৃণমূলের সর্বোচ্চ মহল একসময় দুর্বল মুর্শিদাবাদ তৃণমূলের পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিলো শুভেন্দুকে৷ এর পরই শুভেন্দু কার্পেট- বম্বিং করে দলের আশা একশো শতাংশ পূরণ করেছিলেন৷ একের পর এক পুরসভা এবং জেলা পরিষদ চলে যায় তৃণমূলের হাতে৷ অসংখ্য কংগ্রেস বিধায়ক চলে যান তৃণমূলে৷ ওই জেলার তিনটি লোকসভা আসনের দু’টি দখল করে তৃণমূল৷ মোটের উপর ডাকসাইটে অধীরকে নিজের গড়েই কোনঠাসা করে দিয়েছিলেন শুভেন্দু৷

আরও পড়ুন:দলত্যাগী বিধায়কদের চিঠি শাসকদলের, তালিকায় নেই শোভন!

অধীর চৌধুরিও থেমে থাকেননি৷ ২০১৬-র বিধানসভা ভোটের প্রচারে অধিকারী-গড় কাঁথিতে গিয়ে শুভেন্দুকেও পাল্টা বিঁধেছিলেন অধীর৷ বলেছিলেন, ‘‘তৃণমূল ছাড়তে চেয়ে আমার সঙ্গে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছিলেন শুভেন্দুবাবু।” ২০১৯-এর লোকসভা ভোটে অধীর- ঘনিষ্ঠ অপূর্ব সরকারকেই বহরমপুরের প্রার্থী করে শুভেন্দু অধিকারী খেলা জমিয়ে দিয়েছিলেন৷ যদিও শেষ হাসি হেসেছিলেন অধীর চৌধুরিই৷ ৮০ হাজারেরও বেশি ভোটে হেরে যান তৃণমূল প্রার্থী৷ জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়, সব মুখ্যমন্ত্রীর আমলেই বহরমপুর আসন ধরে রাখতে সমর্থ হন অধীর চৌধুরি৷

এই অধীর চৌধুরি এবং শুভেন্দু অধিকারীর মুখোমুখি বসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে৷

পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান অধীর চৌধুরি এবার বহরমপুরে কমিটির বৈঠকের আয়োজন করেছেন৷ বহরমপুরে PAC-র বৈঠকের কারন, মুর্শিদাবাদেই সর্বাধিক এবং‌ উৎকৃষ্ট চাষ হয়৷ এ বারের PAC-র বৈঠকে অধীরবাবু জেলার পাট চাষের উন্নয়নের জন্য পদক্ষেপ করতে চান৷ আর জুট কর্পোরেশনকে বাদ দিয়ে পাট নিয়ে বৈঠক অবান্তর৷ তাই PAC-র চেয়ারম্যান অধীর চৌধুরি ওই বৈঠকে উপস্থিত থাকার জন্য জুট কর্পোরেশন অব ইন্ডিয়া-কে এই বৈঠকে থাকতে বলেছেন।পদাধিকার বলে এই বৈঠকে তাই JCI-এর চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর যোগদানের সম্ভাবনা প্রবল।

রাজনৈতিক মহলে জল্পনা, বহরমপুরে হতে চলা PAC-র বৈঠকে হয়তো মুখোমুখি হবেন অধীর চৌধুরি এবং শুভেন্দু অধিকারী৷ রাজ্য রাজনীতির নজর এখন সেইদিকেই৷

Advt

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...