Saturday, June 13, 2026

দলত্যাগী বিধায়কদের চিঠি শাসকদলের, তালিকায় নেই শোভন!

Date:

Share post:

বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই দলবদলের হিড়িক বাড়ছে স্বভাবতই নজরে থাকছে শাসকদল। এখন পর্যন্ত প্রায় ১৫ জন বিধায়ক তৃণমূল (Tmc) ছেড়ে গেরুয়া শিবিরে নাম লিখেছেন। রয়েছেন শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari), শীলভদ্র দত্তেরা (Shilbhadra Dutta)। তবে শুভেন্দু বিধায়ক পদে ইস্তফা দিয়ে পদ্মশিবিরে যোগ দিয়েছেন। তবে অন্যরা কেউই এখনও পর্যন্ত বিধায়ক পদ ছাড়েননি। সূত্রের খবর, এবার সেই সব বিধায়কদের কাছে তাদের অবস্থান জানতে তৃণমূলের তরফে চিঠি দেওয়া হয়েছে।

চিঠি গিয়েছে শুভ্রাংশু রায়, শীলভদ্র দত্তের মতো বিধায়কদের কাছে। “কে এল, কে গেল ভুলে যান”, বলে শুক্রবার কালীঘাটের বৈঠকে বার্তা দিয়েছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তার পাশাপাশি, এবার দল ছেড়ে চলে যাওয়া বিধায়কদের রাজনৈতিক অবস্থান জানতে দলের তরফে দেওয়া হল চিঠি।

আরও পড়ুন:বেইমানের জায়গা নেই, নন্দীগ্রামে শুভেন্দুর অফিস ভেঙে সাফ করলেন স্থানীয়রা

আর এসবের মধ্যেও আরেক খবর, দলত্যাগী বিধায়কদের মধ্যে থেকে শোভন চট্টোপাধ্যায়কে এই চিঠি যায়নি। এই বিষয়টিকে কেন্দ্র করে শুরু হয়েছে জল্পনা।

২০১৯-এর অগাস্ট মাসে বিজেপিতে (Bjp) যোগ দেন কলকাতার প্রাক্তন মেয়র তথা মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় (Sovon Chattopadhyay)। সঙ্গে ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Bandopadhyay)। কিন্তু বিধায়ক পদে ইস্তফা দেননি তিনি। এই অবস্থায় শোভন চট্টোপাধ্যায়কে বাদ দিয়ে বাকি বিধায়কদের চিঠি পাঠানোকে কেন্দ্র করে উঠছে প্রশ্ন। যদিও, সূত্রের খবর অনুসারে জানা যাচ্ছে যে, এখন শোভন চট্টোপাধ্যায়কে (Sovon Chattopadhyay) চিঠি না পাঠানো হলেও ভবিষ্যতে তাকে চিঠি পাঠানোর একটা প্রস্তুতি নিচ্ছে শাসকদল।

Advt

Related articles

আপ্তসহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশি তল্লাশি

তৃণমূল কংগ্রেসের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায়ের (Sumit Roy) বিরুদ্ধে আর্থিক...

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...