Saturday, June 13, 2026

বেইমানের জায়গা নেই, নন্দীগ্রামে শুভেন্দুর অফিস ভেঙে সাফ করলেন স্থানীয়রা

Date:

Share post:

শুভেন্দু অধিকারী দল বদলে বিজেপিতে যোগ দেওয়ার পর, তৃণমূলের তরফে তাঁকে প্রথম চ্যালেঞ্জ ছিল, “নন্দীগ্রামে ভোটে দাঁড়িয়ে জিতে দেখাও!” সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে গিয়ে পর পর হোঁচট খাচ্ছেন শুভেন্দু। নন্দীগ্রামে শুভেন্দুর গতকালের জনসভা সুপার ফ্লপ। সভা শেষে প্রাক্তন বিধায়ককে এমন বিচলিত আগে কখনও দেখেনি নন্দীগ্রাম।

আরও পড়ুন:বঙ্গে ক্ষমতায় এসেই চালু হবে আয়ুষ্মান-কৃষক নিধি, জানালেন নাড্ডা

আসলে, ভোটের ময়দানে “বেইমান”-কে এক ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয় তৃণমূল কংগ্রেস। নন্দীগ্রামে (Nandigram) সভা করার পর ২৪ ঘণ্টার মধ্যে এবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) অফিসে ভাঙচুর চালানো হলো। আসবাবপত্র ও বাইক ফেলে দেওয়া হল পুকুরে। কোনওরকমে পালিয়ে বাঁচলেন অফিসের কর্মীরা। ঘটনায় অভিযোগে তির তৃণমূলের (TMC) দিকে। তৃণমূল বলছে, বেইমানকে শায়েস্তা করার জন্য স্থানীদের ক্ষোভের বহিঃপ্রকাশ!

Advt

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...