Friday, April 3, 2026

জল্পনা উস্কে বিজেপি নেতা পরেশচন্দ্র দাসের ফেসবুক পোস্টে পিকে’র প্রশংসা!

Date:

Share post:

আগামিকাল জেপি নাড্ডার বর্ধমান সফর। তার আগে গত লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী পরেশচন্দ্র দাসের এমন বিস্ফোরক পোস্ট। দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। আবার তৃণমূলের ভোট কৌশলীর প্রশংসাও করেছেন। স্বাভাবিকভাবেই এই পোস্টের ফলে দু’ধরনের রাজনৈতিক জল্পনা তুঙ্গে। কেউ কেউ বলছেন, বিজেপির অন্দরে যে ফাটল ধরতে শুরু করেছে তা পরেশচন্দ্র দাসের পোস্টেই স্পষ্ট। আবার কেউ কেউ মনে করছেন, পরেশচন্দ্র দাস বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে ঘাসফুল শিবিরে নাম লেখাতে চলেছেন। যদিও এ ব্যাপারে মুখে কুলুপ স্থানীয় বিজেপি নেতৃত্বের। প্রতিক্রিয়া পাওয়া যায়নি পরেশচন্দ্র দাসেরও।
আসলে শাসকদলে ক্রমশ বাড়ছে ‘বেসুরো’দের ভিড়। তবে এবার একেবারে উলটপুরাণ।
তৃণমূলের ভোটকৌশলী প্রশান্ত কিশোরের প্রশংসা করেছেন তিনি। আর এহেন পোস্টের পরে পরেশচন্দ্র দাসকে নিয়েই তৈরি হয়েছে জল্পনা।
এদিন ফেসবুকে পোস্টে তিনি লেখেন, “আগামী বিধানসভার ভোটে, চারটি দল (কং, টি এম, ছি পি এবং নূতন অবতার মিম) বি জে পি র সমস্ত রকম equation কে বদলে দিতে পারে বলে আমার মনে হয়। সাবধানে, at least ৯ টি বড় জেলাকে চিহ্নিত করে এগোনো ছাড়া অন্য কোন পথ খোলা নেই। অবিলম্বে অপদার্থ জেলা সভাপতিদের অন্য পদে সরিয়ে, যোগ্য ব্যক্তিদের জেলায় আনা ছাড়া কি option আছে আমাদের? অধিকাংশ বুথের সংগঠন কেমন? তা কি আমাদের স্মরণ আছে? অভি নেহি তো কভি নেহি’। ঈশ্বর আমাদের সুমতি দিন এ প্রার্থনা করি, কারণ আমরা জানি “prevention is better than cure”. মাননীয় শুভেন্দু অধিকারী যতোই “পি কে”কে ” ফিকে” বলুন না কেন, পি কে কিন্তু little short of a genius!”
স্বাভাবিক ভাবেই নাড্ডার সফরের প্রাক মূহুর্তে এই পোস্ট ঘিরে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে ।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...