Sunday, June 28, 2026

দেশে কৃষক আন্দোলন ছড়ানোর উপায় বের করতে আজ বৈঠকে সোনিয়া

Date:

Share post:

আজ দিল্লির (Delhi) বুকে কৃষক আন্দোলনের প্রায় ৪৫ দিন। আটবার কেন্দ্র-কৃষক বৈঠকে বসলেও মেলেনি কোনও রফাসূত্র। কেন্দ্রীয় সরকার কৃষি আইনের (Farm Law) সংশোধনের কথা জানালেও তা মানতে নারাজ কৃষকরা। কৃষকদের দাবি, কৃষি আইন পুরোপুরি প্রত্যাহার করে নিতে হবে। কিন্তু এই আইন প্রত্যাহার করতে নারাজ কেন্দ্র। দিল্লির কনকনে ঠান্ডার মধ্যে কৃষকরা দিনের পর দিন তাঁদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। নিজেদের জায়গা থেকে তাঁরা সরতে নারাজ। আন্দোলনরত বহু কৃষকই মারা গিয়েছেন ইতিমধ্যে। কিন্তু এখনও কেন্দ্র-কৃষক বৈঠকে মেলেনি কোনও রফা। এবার কৃষক আন্দোলনের সমর্থনে পথে নামতে চায় কংগ্রেস (Congress)। তা নিয়েই দলীয় নেতাদের সঙ্গে শনিবার (Saturday) বৈঠকে বসতে পারেন কংগ্রেসের অন্তবর্তীকালীন সভাপতি সোনিয়া গান্ধী (Sonia Gandhi)।

শুক্রবার (Friday) অষ্টম দফার আলোচনা পরেও কৃষকদের আইন প্রত্যাহারের দাবি মানতে নারাজ মোদি সরকার (Modi Government)। পাল্টা হুঁশিয়ারি দিয়ে চাষিরা জানিয়েছেন, আইন ওয়াপসি না হলে তাঁদেরও ঘর ওয়াপসিও হবে না। প্রজাতন্ত্র দিবসে (Republic Day) রাজধানীতে বিরাট ট্র‌্যাক্টর মিছিল করার কর্মসূচিও নিয়েছে কৃষক সংগঠনগুলো।

এহেন পরিস্থিতিতে দলের সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্তদের সঙ্গে বৈঠকে বসবেন সোনিয়া গান্ধী। সূত্রের খবর, কৃষকদের এই আন্দোলনকে গোটা দেশে কীভাবে ছড়িয়ে দেওয়া যায়, সেই সংক্রান্ত কর্মসূচি নিয়ে আলোচনা হবে শনিবার। দলের নেতা-কর্মী এবং সমর্থকদের আরও আক্রমণাত্মক হতে বলবেন তিনি।

কৃষক আন্দোলনকে আগেই সমর্থন জানিয়েছে কংগ্রেস। কিছুদিন আগেই আক্রমণ শানিয়ে সোনিয়া বলেছিলেন, তিনি এমন অহংকারী সরকার আগে দেখেননি। তবে আজ বৈঠকের পর কংগ্রেস কী কী কর্মসূচি গ্রহণ করে, তাই দেখার।

আরও পড়ুন-ফের হামলা হলে বিজেপি কর্মীরাই বুঝিয়ে দেবে, হুমকি দিলেন কৈলাশ

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...