Friday, April 3, 2026

আইএসএলে দ্বিতীয় জয় ইস্টবেঙ্গলের, ১-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসিকে

Date:

Share post:

আইএসএলে ( Isl) দ্বিতীয় জয় পেল এসসি ইস্টবেঙ্গল ( Sc East Bengal)। শনিবার তারা ১-০ গোলে হারাল বেঙ্গালুরু এফসিকে (Bengaluru fc)। লাল-হলুদের হয়ে একমাত্র গোলটি করেন স্টেইনম‍‍্যান (Steinmann)।

বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে এদিন শুরু থেকেই আক্রমণে ঝাপায় এসসি ইস্টবেঙ্গল। ম‍্যাচের ২০ মিনিটে লাল-হলুদকে গোল করে এগিয়ে দেন স্টেইনম‍্যান। এরপর পাল্টা আক্রমণে ঝাপায় বেঙ্গালুরু এফসি। তবে লাল-হলুদের তিন কাঠির নিচে থাকা দেবজিৎ মজুমদারকে পরাস্থ করতে ব‍্যর্থ হয় সুনীল ছেত্রীরা।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমনের ঝাঁজ বাড়ায় রবি ফাউলারের ( robbie fowler) দল। কিন্তু সেই বল ফিনিস করতে ব‍্যর্থ হন ব্রাইট (Bright), মাঘোমারা (Maghoma)। যার ফলে ম‍্যাচ শেষ হয় ১-০ গোলে। এই জয়ের ফলে ১০ ম‍্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে নবম স্থানে লাল-হলুদ শিবির। ১৫ জানুয়ারি কেরলার বিরুদ্ধে পরবর্তী ম‍্যাচে নামবে ইস্টবেঙ্গল।

এদিন বেঙ্গালুরুর বিরুদ্ধে দুরন্ত প‍্যারফমেন্স করে রবি ফাউলারের টিম। এদিন দুরন্ত সেভ করে ম‍্যাচের সেরা হন দেবজিৎ। লাল-হলুদের কাছে হেরে টানা চার ম‍্যাচে হারল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি।

আরও পড়ুন:মুস্তাক আলির প্রথম ম‍্যাচে জয় চাইছেন অনষ্টুপ

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...