Tuesday, June 23, 2026

সুন্দরবনে কৃষকের বাড়িতে মধ্যাহ্ন ভোজ সারলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ

Date:

Share post:

একুশের নির্বাচনকে মাথায় রেখে বঙ্গে কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বেড়ে গিয়েছে ব্যাপকভাবে। রাজ্যের ৪২ লোকসভা আসনের প্রতিটি বিধানসভাকে গুরুত্ব দিয়ে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও শীর্ষ নেতৃত্বকে পর্যবেক্ষণের দায়িত্ব দিয়েছেন নাড্ডা(JP Nadda)। জোর কদমে শুরু হয়েছে প্রচার পর্ব। সেই লক্ষ্যেই শনিবার দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তীতে এক কৃষকের বাড়িতে মধ্যাহ্নভোজ করে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই(Nityananda rai)।

শনিবার বাসন্তী(Basanti) ব্লকের পালবাড়ি এলাকায় একটি চা চক্রের সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। সেখান থেকে বাসন্তী বাজার এলাকায় এসে একটি সাংবাদিক সম্মেলন(press meet) করে বলেন, রাজ্য জুড়ে হিংসার বার্তাবরণ আছে। বিজেপির সর্ব ভারতীয় সভাপতির উপর হামলার ঘটনা ঘটেছে। বিজেপির(bjp) কর্মীরা খুন হচ্ছে। এ রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে সুন্দরবনের মানুষের কল্যাণে সার্বিক উন্নয়ন হবে। কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প থেকে এখানকার মানুষজন বঞ্চিত হচ্ছেন তারা আর বঞ্চিত হবেন না। সুন্দরবনবাসীর সামাজিক অথনৈতিক উন্নয়ন ঘটবে। এদিন সাংবাদিক সম্মেলনে তিনি অনুপ্রবেশ নিয়ে বলেন, এ রাজ্যে তুষ্টিকরণের রাজনীতি হচ্ছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার অনুপ্রবেশ রোখার জন্য সফলতা হাসিল করছে এবং আগামী দিনে আরও সফলতা হাসিল করবে। ২০২১-এ পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, ভারতের নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচন করার জন্য প্রতিবন্ধকর। নির্বাচন কমিশন সুস্থ শান্তি পূর্ণ নির্বাচন এবং ভোটারা যাতে তাদের নিজেদের ভোট নিজেরাই দিতে পারবে তার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন।

আরও পড়ুন:বর্ণবৈষম‍্যের অভিযোগ সিডনি টেস্টে, বুমরা, সিরাজকে বর্ণবিদ্বেষী মন্তব্য

এরপর কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সেখান থেকে বাসন্তীর প্রত্যন্ত জয়গোপালপুর গ্রামের কৃষক ধ্রুব ঘোষের বাড়িতে মধ্যাহ্ন ভোজন করেন। বিকেলে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাসন্তীর নফরগঞ্জ এলাকায় গিয়ে সুন্দরবনের মৎস্যজীবী ও তাদের পরিবারের মহিলা সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মৎস্যজীবীদের সমস্ত ধরনের অভিযোগ মন দিয়ে শোনেন। এদিন তার কর্মসূচিতে উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনার পূর্ব জেলার বিজেপির সভাপতি সুনীপ দাস, প্রাক্তন সাধারণ সম্পাদক বাপী রায়, অসীত মন্ডল প্রমূখ।

Advt

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...