Monday, April 13, 2026

কৃষকদের সঙ্গে নিয়ে বঙ্গে পরিবর্তন আনবে বিজেপি: ‘মা দুর্গার নামে শপথ’ নাড্ডার

Date:

Share post:

কৃষি আইনকে কেন্দ্র করে দিল্লিতে প্রবল চাপে রয়েছে কেন্দ্রীয় বিজেপি(BJP)। এহেন পরিস্থিতিতে বিজেপির লক্ষ্য বাংলার কৃষকদের(Farmer) সমর্থন পাওয়া। যার ফলে শনিবার বাংলার শস্য গোলা নামে পরিচিত বর্ধমানের ঝটিকা সফরে হাজির হলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। আর সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) ‘কৃষক বিরোধী’ দলের উদ্যোগে একের পর এক আক্রমণ শানালেন তিনি।

শনিবার কাটোয়ার জনসভায় কৃষক সুরক্ষা অভিযানের সূচনা করার পর, বঙ্গে কৃষকদের পাশে থাকার আশ্বাস দিয়ে জেপি নাড্ডা বলেন, ‘পরিবর্তনের জন্য মনস্থির করে ফেলেছেন রাজ্যের মানুষ। দুর্গা মা-র নামে শপথ নিয়ে বলছি, কৃষকদের সঙ্গে নিয়ে বাংলায় পরিবর্তন আনবে বিজেপি।’ এ পাশাপাশি তিনি বঙ্গ বিজেপির আগামী কর্মসূচিরও ঘোষণা করে দেন সভা মঞ্চ থেকে। জানিয়ে দেন, ‘২৪ থেকে ৩১ জানুয়ারি রাজ্যে কৃষক ভোজের আয়োজন করা হবে। ওই সময়ে ৪০ হাজার গ্রাম সভায় কৃষকদের সংগঠিত করা হবে।’ পাশাপাশি কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রকল্প রাজ্যে চালু না হওয়ার প্রসঙ্গে বারবার অভিযোগ তুলেছে বিজেপির শীর্ষ নেতারা। সেই বিষয়টিকে তুলে ধরে এদিন নাড্ডা জানান, ‘রাজ্যে সরকার গড়ে আমরাই কেন্দ্রের কৃষক নিধি সম্মান চালু করব। কৃষকদের বাজেট ৬ গুণ বাড়িয়েছে মোদি সরকার।’

আরও পড়ুন:ফের হামলা হলে বিজেপি কর্মীরাই বুঝিয়ে দেবে, হুমকি দিলেন কৈলাশ

কৃষকদের পাশে থাকার বার্তা দেওয়ার পাশাপাশি এদিন করা ভাষায় তৃণমূল সরকারের সমালোচনা করতেও ছাড়েননি বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, ‘বাংলায় বিজেপির আসা ও দিদির যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে কৃষকরা সুবিচার পাবেন। রাজ্যসরকার এ রাজ্যের কৃষকদের বঞ্চিত করেছে। মমতা সরকারের জন্য এখানকার কৃষকরা কেন্দ্রীয় সুবিধা থেকে বঞ্চিত।’ পাশাপাশি অভিযোগের আঙুল তুলে তিনি আরও বলেন, ‘তৃণমূল মানে চালচোর, তৃণমূল মানে কাটমানি। আমরা রেশন দিই, ওরা রেশন চুরি করে।’ মোদি সরকারের সমস্ত প্রকল্পগুলিকে নিজের নামে মমতা সরকার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...