Saturday, June 20, 2026

নন্দীগ্রামে ‘ধাক্কা’ খাওয়া বিজেপির সেই চার মুখ কলকাতায় হাঁটবেন ১২ তারিখে

Date:

Share post:

গেরুয়া শিবিরের চার বড় মুখ এবার কলকাতার রাস্তায়৷

আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের (SWAMI VIVEKANANDA) জন্মদিনে বিশেষ কর্মসূচি নিয়েছে বিজেপি (BJP) যুব মোর্চা৷ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বিবেকের ডাক’৷ যুব মোর্চার ওই কর্মসূচিতে কলকাতায় পদযাত্রা করবেন দিলীপ ঘোষ,শুভেন্দু অধিকারী, মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়।

সূত্রের খবর, আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM MODI) বাংলার নাগরিকদের উদ্দেশে ভার্চুয়াল বক্তব্য রাখবেন। মোদির বক্তব্য যাতে রাজ্যের মানুষ শুনতে পান, সেজন্য কিছু পরিকল্পনা করেছে রাজ্য বিজেপি। মোদির ভার্চুয়াল বক্তব্যের প্রচার চালাতে ১২ জানুয়ারি থেকে এক কর্মসূচিও নিয়েছে রাজ্য বিজেপি। এই কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে যুব মোর্চাকে। যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ জানিয়েছেন, “১২ জানুয়ারি সকালে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নেতাজি মূর্তির কাছ থেকে শুরু হয়ে একটি শোভাযাত্রা যাবে বিবেকানন্দ রোডে স্বামীজির বাড়ি পর্যন্ত। ওই শোভাযাত্রার পুরোভাগে থাকবেন দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় এবং শুভেন্দু অধিকারী৷”

আরও পড়ুন:প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে ‘স্বদেশি’ আন্দোলনের জয়গাথা শোনালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

প্রসঙ্গত, রাজ্য বিজেপি-র এই চার মুখই শুক্রবার হাজির ছিলেন নন্দীগ্রামে। এই দু’জোড়া মুখই নন্দীগ্রামে উপস্থিত থাকলেও সেই সভায়
ইট-পাটকেল এবং ‘চোর’ স্লোগানে কার্যত দক্ষযজ্ঞ বাধে৷ তৃণমূলের খেজুরির বিধায়ক রনজিত মণ্ডলের ওই মঞ্চেই বিজেপিতে যোগদানের কথা ছিলো৷ আদি-বিজেপি কর্মীরা এই ইস্যুতেই প্রতিবাদ জানিয়ে স্লোগান দেয় কৈলাসের ভাষন চলাকালীন ৷ তাদের বক্তব্য, ” তৃণমূলের ওই বিধায়ক চরম দুর্নীতিগ্রস্ত৷ চাকরি দেওয়ার নামে কোটি কোটি টাকা তুলে কাঁথিতে প্রাসাদ বানিয়েছেন, কলকাতায় দু’টি ফ্ল্যাট কিনেছেন৷ রনজিত মণ্ডলের মতো লোককে বিজেপিতে নেওয়া যাবেনা৷ পরিস্থিতি এমন হয় যে তৃণমূল ছেড়ে বিজেপি-তে আসা নেতা-কর্মীদের যোগদান পর্বও মুখে মুখে সারেন দিলীপ ঘোষ৷ এবার সেই চার নেতাকে কলকাতার পথে নামাচ্ছে বিজেপি।

Advt

Related articles

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...

দিঘায় বোটিং দুর্ঘটনায় মৃত্যু পর্যটকের, উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন 

দিঘায় বোটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পূর্ব বর্ধমানের শক্তিগড়ের বাসিন্দা শেখ বাপনের (২৮)। শনিবার সকালে এই ঘটনাকে...

জেনারেল কামরায় ওঠা নিয়ে তুমুল অশান্তি! দিল্লির স্টেশনে সহযাত্রীদের মারে মৃত্যু যাত্রীর

ট্রেনের জেনারেল কামরায় বসা এবং ওঠা নিয়ে বচসা থেকে চরম পরিণতি। সহযাত্রীদের নির্মম মারধরের জেরে মৃত্যু হল এক...