Friday, May 15, 2026

“দলবদলুদের ভুলুন, সরকারের উন্নয়নকে তুলুন”, ওয়ার্কিং কমিটিকে বার্তা মমতার

Date:

Share post:

একুশের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে ঘুঁটি সাজাচ্ছেন তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সূত্রের খবর, তৃণমূল সুপ্রিমোর স্পষ্ট বার্তা, “শুভেন্দুদের ভুলে যান। কারা দল ছাড়ছে, তা নিয়ে চিন্তার কিছু নেই। এসব বিষয় ইগনোর করুন। সরকারের উন্নয়মূলক কাজগুলি প্রচার করুন, মানুষের কাছে সরকারের ইতিবাচক দিকগুলি তুলে ধরুন”।
শুক্রবার কালীঘাটে (Kalighat) নেত্রীর বাড়িতে তৃণমূলের (TMC) ওয়ার্কিং কমিটির বৈঠকে দলের নেতা-মন্ত্রীদের মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এমনই বার্তা দিয়েছেন।

একুশে বিধানসভা ভোটের দামামা জোরালো ভাবে বাজাতে চলতি জানুয়ারিতে রাজ্যে ফের আসছেন উপ-নির্বাচন কমিশনার (Deputy Election Commissioner) সুদীপ জৈন (Sudip Jain)। সূত্রের খবর, এপ্রিলে গোড়াতেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেরে ফেলতে চাইছে কমিশন। রাজ্যে যখন বিজেপির সর্বভারতীয় নেতাদের আনাগোনা বাড়ছে, তখন ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক ঘাসফুল শিবিরও। প্রতি শুক্রবার ওয়ার্কিং কমিটি বৈঠক হচ্ছে কালীঘাটে তৃণমূল কার্যালয়ে। এদিনও তার ঘটেনি।

সূত্রের খবর, এদিনের বৈঠকে কৃষকদের আন্দোলন, নন্দীগ্রামে মমতা বন্দ্য়োপাধ্যায়ের সভা ও আসন্ন নির্বাচনে তৃণমূলের ইস্তেহার নিয়ে আলোচনা হয়। একসময়ে তৃণমূলের ওয়ার্কিং কমিটির সদস্য ছিলেন মুকুল রায় (Mukul Roy), শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এই তিনজনের কেউ এখন দলে নেই। সকলেই যোগ দিয়েছে বিজেপিতে। তাঁদের জায়গায় এবার কমিটিতে এলেন চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya), শোভনদেব চট্টোপাধ্যায় (Sovon dev Chatterjee) ও মলয় ঘটক (Milay Ghatak)। কোষাধ্যক্ষ ছিলেন প্রয়াত তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ (Tomi bash Ghosh)। তাঁর জায়গায় দায়িত্ব পেলেন রাজ্যসভার সাংসদ তথা দক্ষিণ ২৪ পরগনা তৃণমূল জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী (Subhashis Chakroborty)।

উল্লেখ্য, ৭ জানুয়ারি নন্দীগ্রামে (Nandigram) সভা করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু শেষপর্যন্ত সেই কর্মসূচি স্থগিত হয়ে যায়। তবে ১৮ জানুয়ারি তেখালি বাজারে তৃণমূল নেত্রীর সভা করবেন বলেও এদিন আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

 

 

Related articles

ভোট-পরবর্তী হিংসা থেকে বিরোধীদের ভাষণ- বিধানসভায় নানা ইস্যুতে শাসক-বিরোধী বাগ্‌যুদ্ধ

অষ্টাদশ বিধানসভার (Assembly) স্পিকার নির্বাচন উপলক্ষ্যে অধিবেশন। আর সেখানেই ভোট-পরবর্তী হিংসা থেকে শুরু করে বিরোধীদের বিধানসভায় কথা বলার...

দক্ষিণবঙ্গে বাড়ছে গরম, উত্তরে বৃষ্টি দুর্যোগ!

একদিকে প্যাচপ্যাচ গরম আর অস্বস্তি অন্যদিকে প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আপাতত...

প্রশ্নফাঁস কাণ্ডের পর কড়া পদক্ষেপ কেন্দ্রের, বদলে যাচ্ছে নিট পরীক্ষার পদ্ধতি

নিট পরীক্ষায় (Neet Exam) বড় পরিবর্তনের পথে হাঁটছে কেন্দ্র। আগামী বছর থেকে আর ওএমআর শিটে (OMR Sheet) নয়,...

চার দশকের আনুগত্যের পুরস্কার পেলাম: লোকসভায় দলের পদ হারিয়ে হতাশ কাকলি

কালীঘাটের বৈঠকে পদ হারিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (TMC MP Kakoli Ghosh Dastidar)। 'পুরস্কার' পেয়েছেন...