Sunday, June 28, 2026

পরের সপ্তাহে ফের জাঁকিয়ে শীত

Date:

Share post:

আগামী কয়েকদিন জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই কলকাতায়। তাপমাত্রা এমনই থাকবে। রাতে ও সকালে ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে অস্বস্তি। তবে ফের মকর সংক্রান্তিতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ কলকাতা থেকে এখনই বিদায় নিচ্ছে না শীত।

রাতে ও সকালে শীত ভাব থাকলেও দিনে বাড়ছে গরম। আগামী তিনদিন এমনই থাকবে তাপমাত্রা। মঙ্গলবার থেকে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জাঁকিয়ে শীতের সম্ভাবনা আগামী কয়েকদিন নেই। আজ কলকাতায় সকালে সামান্য কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আংশিক মেঘলা আকাশ রয়েছে। শনিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৯.১ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। বাতাসের জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমান ৯৩ শতাংশ।

ঘূর্ণাবর্তের প্রভাবে তামিলনাড়ু পন্ডিচেরি-সহ দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে থাকছে বৃষ্টির সম্ভাবনা। আগামী চার-পাঁচ দিনে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে।

আরও পড়ুন-এই প্রথম উত্তর মেরু পার করবে মহিলা চালিত বিমান

Advt

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...