Saturday, March 14, 2026

তৃতীয় দিনে ব‍্যাকফুটে টিম ইন্ডিয়া, ম‍্যাচে চোট পেলেন পান্থ, জাদেজা

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া ( india vs Australia )তৃতীয় টেস্টে ( 3rd test) ব‍্যাকফুটে ভারত। তৃতীয় টেস্টের তৃতীয় দিনে টিম ইন্ডিয়া থেমে গেল ২৪৪ রানে। দিনের শেষে ১৯৭ রানে লিড নিল অস্ট্রেলিয়া। এদিন ম‍্যাচে চোট পেলেন ঋষভ পন্থ ( rishabh panth)এবং রবীন্দ্র জাদেজা (ravindra jadeja)। চোটের স্ক‍্যান করানো হয় তাদের।

শনিবার ব‍্যাট করতে নেমে ২৪৪ রানে গুটিয়ে গেল অজিঙ্কে রাহানের( ajinkya rahane) দল। শুক্রবার দুই ওপেনারকে হারিয়ে ৯৬ রানে শেষ করে ভারতীয় দল। সেখান থেকে শনিবার বড় রান করার দায়িত্ব ছিল অজিঙ্কে রাহানে এবং চেতেশ্বর পুজারার ( cheteshwar pujara) ওপর। কিন্তু কোথায় কি। মাত্র ২২ রানে আউট হয়ে যান রাহানে। এরপর পুজারাকে সঙ্গ দেন ঋষভ পান্থ। ৩৬ রান করেন তিনি। অর্ধশত রান করেন পুজারা। ২৮ রান করেন রবীন্দ্র জাদেজা। এদিন ব‍্যাট করার সময় হাতে চোট পান তিনি। বাঁহাতের বুড়ো আঙ্গুলে লাগে জাদেজার। অস্ট্রেলিয়ার হয়ে চারটি উইকেট নেন ক‍ামিন্স। দুটি উইকেট নেন হ‍্যাজেলউড। একটি উইকেট নেন স্টার্ক।

দ্বিতীয় ইনিংসে কিছুটা এগিয়ে থেকে শুরু করে অস্ট্রেলিয়া। তবে ব‍্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম অস্ট্রেলিয়া। শুরুতেই আউট হয়ে যায় ওপেনার জুটি ওয়ার্নার এবং পুকোভস্কি। ১৩ রান করেন ওয়ার্নার। ১০ রান করেন পুকোভস্কি। ভারতের হয়ে একটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং অশ্বিন। এদিন ম‍্যাচে চোট পান পান্থ। তার জায়গায় মাঠে আসেন ঋদ্ধিমান সাহা।

চতুর্থ দিনে ভারতের লক্ষ‍্য শুরুতেই অস্ট্রেলিয়ার উইকেট তুলে নেওয়া। না হলে তৃতীয় টেস্টে বিপাকে পড়বে ভারতীয় দল। সুতরাং চতুর্থ দিনে ভারতীয় বোলারদের কাছে যে অগ্নিপরীক্ষা, তা ভালই জানে টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...