Saturday, June 13, 2026

‘দেশে বার্ড ফ্লু ছড়াতে কৃষকরা বিরিয়ানি খাচ্ছেন’, বিজেপি MLA-র মন্তব্যে বিতর্ক

Date:

Share post:

দিল্লি সীমান্তে আন্দোলনরত কৃষকদের(Farmer) বিরুদ্ধে এবার গুরুতর অভিযোগ তোলেন রাজস্থানের(Rajasthan) কোটার বিজেপি বিধায়ক মদন দিলাবর(Madan Dilabar)। সম্প্রতি এক ভিডিওবার্তায় কৃষকদের বিকৃত মানসিকতার ব্যক্তি বলে অভিযোগ তুলেছেন তিনি। তার দাবি এইসব লোক আন্দোলনের নামে ওখানে পিকনিক করছেন। শুধু তাই নয়, সুর চড়িয়ে তার আরও অভিযোগ, তথাকথিত এইসব কৃষক বিরিয়ানি খেয়ে বার্ড ফ্লু(bird flu) ছড়ানোর চেষ্টা চালাচ্ছে দেশে।

দু মিনিটের ভিডিও বার্তায় দিলাবর নামের ওই বিজেপি বিধায়ক বলেন, ‘কৃষকের নামধারী তথাকথিত কৃষকরা দিল্লি সীমান্তে আন্দোলনরত। কীসের দাবিতে আন্দোলন করছে এরা? কৃষকদের স্বার্থে যে তিনটি বিল আনা হয়েছে তা খারিজ করতে। যাতে কৃষকদের সুবিধা না মেলে। তথাকথিত এই কৃষকদের দেশের জন্য কোন চিন্তা নেই। দেশের সাধারণ মানুষের জন্য কোন চিন্তা নেই। উনাদের জন্য তো আন্দোলন নয় আসলে ওখানে পিকনিক হচ্ছে। চিকেন বিরিয়ানি খাওয়া হচ্ছে কাজু বাদাম খাওয়া হচ্ছে। সমস্ত রকমের বিলাসিতা চলছে। বেশ বদলে ওখানে অনেকেই আসছে। তাদের মধ্যে সন্ত্রাসবাদি ও থাকতে পারে। একাধিক চোর-ডাকাত থাকতে পারে। কেউ কেউ আবার কৃষকদের শত্রুও থাকতে পারে। এইসব লোক দেশকে নষ্ট করার ষড়যন্ত্র করছে।’

আরও পড়ুন:ফের নয়া কৃষি আইনের সমর্থনে সওয়াল দিলীপের

এখানেই থেমে থাকেনি বিজেপি বিধায়ক। তিনি আরো বলেন, ‘চিকেন বিরিয়ানি খাওয়া দাওয়া চলছে ওখানে। আমি বুঝতে পারছি এটা বার্ড ফ্লু ছড়ানোর একটি ষড়যন্ত্র। যদি কেন্দ্রীয় সরকার বুঝিয়ে কিংবা বল প্রয়োগ করে এদেরকে এখান থেকে না হঠায় তাহলে আমার আশংকা বড় কিছু সমস্যা হতে পারে। সরকারের কাছে আমার অনুরোধ অবিলম্বে আন্দোলনকারীদের একত্রিত হওয়া থেকে আটকান। এরা রাস্তায় বসে সাধারণ মানুষের সমস্যা তৈরি করছে।’

Advt

Related articles

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...

অভিষেকের বাড়িতে তল্লাশি অভিযান ‘রাজনৈতিক প্রতিহিংসা’, বিজেপিকে বেনজির আক্রমণ সাগরিকার 

মধ্যরাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বাড়িতে পৌঁছে গেল পুলিশ, তালা ভেঙে ভেতরে ঢুকে পুরো বাড়ির তল্লাশির নির্যাস কী?...

নেইমারকে ছাড়া বিশ্বকাপের প্রথম ম্যাচে কীভাবে দল সাজাচ্ছে ব্রাজিল 

ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় (Fifa Football WC) শনিবার মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর বিরুদ্ধে মাঠে নামবেন সেলেকাওরা (Brazil versus Morocco)। প্রথম...