Thursday, June 25, 2026

শুভেন্দু-সভাতে ফের বিশৃঙ্খলা, তৃণমূলের কটাক্ষ, বিজেপির ‘আদি-নব’-র বিরোধ

Date:

Share post:

নন্দীগ্রামের পর ফের রবিবার পুরুলিয়ায় শুভেন্দু অধিকারীর সভায় বিশৃঙ্খলা৷ তৃণমূলের পতাকা লাগানো গাড়ি ঘিরে এদিন উত্তেজনা ছড়ায়। এদিন পুরুলিয়ায় বিজেপির কর্মসূচিতে অংশ নেন শুভেন্দু অধিকারী। জনসভার অনুমতি না মেলায় এদিন পুরুলিয়ার হাটতলা মোড়ে রাস্তাজুড়েই পথসভা করেন শুভেন্দু অধিকারী।

এদিন শুভেন্দুর সভা শুরু হতেই উত্তেজনা দেখা যায়। সভাস্থলে একটি গাড়ি ঢুকে পড়ে৷ ওই গাড়িটিতে তৃণমূলের কিছু পতাকাও লাগানো ছিল। পরে পথসভায় শুভেন্দু বলেন, “আমরা স্থানীয় পুলিশকে জানিয়েছিলাম৷ কিন্তু পুলিশের দেখা মেলেনি৷ কারণ লালার কম্পিউটারে এই জেলার পুলিশ সুপারের নাম আছে। এই মিটিং দেখে পুলিশের মাথাও খারাপ হয়ে গিয়েছে “৷ তৃণমূলকে বিঁধে শুভেন্দু বলেন, “পুলিশের অনুমতি নিয়ে সভা করতে এসেছি। কিন্তু, স্থানীয় কোনও পুলিশকে দেখা গেল না। সভায় এই বিশাল দেখে তৃণমূল দিশেহারা হয়ে পড়েছে। তবে বিজেপি কর্মীরা কেউ প্ররোচনায় পা দেননি।”

যদিও তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে বলেছে, এসব বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের জেরে হয়েছে৷ শুভেন্দুকে ‘নব্য বিজেপি’ চিহ্নিত করে তৃণমূল এদিনের ঘটনাকে বিজেপির ‘আদি-নব’-র বিরোধ হিসেবে বিঁধেছে৷

আরও পড়ুন:‘দেশে বার্ড ফ্লু ছড়াতে কৃষকরা বিরিয়ানি খাচ্ছেন’, বিজেপি MLA-র মন্তব্যে বিতর্ক

Advt

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...