Friday, April 3, 2026

চতুর্থ দিনেও বর্ণবৈষম‍্যের অভিযোগ , বার করে দেওয়া হল দর্শক

Date:

Share post:

ভারত-অস্ট্রেলিয়া ( india vs Australia ) টেস্ট ম‍্যাচে চতুর্থ দিনেও বর্ণবৈষম‍্যের অভিযোগ।এদিন ম‍্যাচ চলাকালীন গ‍্যালারি থেকে ভারতীয় বোলার মহম্মদ সিরাজের( mohammad siraj) উদ্দেশ্য বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়। সঙ্গে সঙ্গে মাঠ থেকে বের করে দেওয়া হয় কিছু দর্শক।

ম‍্যাচে এদিন চা বিরতিতে জাওয়ার আগে গ‍্যালারি থেকে সিরাজের উদ্দেশ্য বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়। সিরাজ সেই মুহূর্তে ভারত অধিনায়ক অজিঙ্কে রাহানেকে জানান। রাহানে গিয়ে দুই অ‍্যাম্পারকে জানান। সঙ্গে সঙ্গে ব‍্যবস্থা নেওয়া হয়। মাঠের দুই অ‍্যাম্পায়ের ম‍্যাচ রেফারির সঙ্গে কথা বলেন। এর পাশাপাপাশি সিরাজের থেকে জানতে চাওয়া হয় কোন দিক দিয়ে এমন মন্তব্য করা হয়। সেই দিক দেখিয়ে দেওয়ার পর, সেই জায়গা থেকে দর্শক বের করে দেওয়া হয়।

ম‍্যাচের তৃতীয় দিনে বর্ণবৈষম‍্যের অভিযোগ উঠেছিল। বুমরা এবং সিরাজ দুই ক্রিকেটারের উদ্দেশ্য বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়। তা লিখিত ভাবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানায় বিসিসিআই।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...