Friday, April 3, 2026

দেশে কমছে করোনায় মৃত্যুর সংখ্যা, রোগী সুস্থতার হার বেশি

Date:

Share post:

আগামী সপ্তাহের শনিবারই ভারতে (India) শুরু হচ্ছে টিকাকরণ। এর মধ্যেই দেশে দৈনিক করোনা (Coronavirus) গ্রাফে ওঠানামা চলছেই। কখনও দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে, কখনও আবার নেমে আসছে ১৬ হাজারে। তবে পরিসঙ্খ্যান ওঠানামার মধ্যে দৈনিক আক্রান্তের তুলনায় দেশে মানুষের সুস্থতার হার বেশি।

রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৬৪৫ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ২৩ হাজার ৩৩৫। গত ২৪ ঘণ্টায় ৮ লক্ষ ৪৩ হাজার ৩০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই মুহূর্তে দেশে সংক্রমণের হার ২.২১ শতাংশ, গতকাল যা ছিল ১.৯৯ শতাংশ। সব মিলিয়ে দেশে এখনও পর্যন্ত ১ কোটি ৪ লক্ষ ৫০ হাজার ২৮৪ মানুষ কোভিডে সংক্রমিত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ২৯৯ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। মোট আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত ১ কোটি ৭৫ হাজার ৯৫০ জনই সুস্থ হয়ে উঠেছেন। কোভিডে আক্রান্ত হয়ে দেশে এখনও পর্যন্ত সব মিলিয়ে ১ লক্ষ ৫০ হাজার ৯৯৯ জন রোগী প্রাণ হারিয়েছেন।

নভেল করোনাভাইরাসের প্রকোপে গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২০১ জন রোগীর। এর মধ্যে মহারাষ্ট্রে মারা গিয়েছেন ৫৭ জন। কেরলে মৃতের সংখ্যা ২২ জন। কলকাতায় ২২ জনের মৃত্যু হয়েছে। ১৫ জন রোগী মারা গিয়েছেন ছত্তিশগড়ে। দিল্লি এবং উত্তরপ্রদেশে ১২ জন করে রোগীর মৃত্যু হয়েছে। মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে ১০ জনের।

আরও পড়ুন-নাড্ডার কর্মসূচির ধারেকাছেও কেন ছিলেন না শুভেন্দু? জল্পনা তুঙ্গে

Advt

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...