Tuesday, June 23, 2026

ইন্দোনেশিয়ার বিমান দুর্ঘটনা, সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা

Date:

Share post:

বড় দুর্ঘটনা। উড়ান শুরুর চার মিনিটের মধ্যেই ভেঙে পড়ল বিমান। ইন্দোনেশিয়ায় (Indonesia) ৬২ জন যাত্রী নিয়ে ভেঙে পড়েছে বিমানটি। শনিবার স্থানীয় সময় দুপুর ২.৪০ মিনিটে নাগাদ শ্রীবিজয়া এয়ারলাইন্সের বিমানটির সঙ্গে রেডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর বোয়িং ৭৩৭ বিমানটি (Sriwijaya Air Boeing 737-500) সমুদ্রে ভেঙে পড়ে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

সেই যাত্রীদের মৃতদেহ ও দেহাংশ ভেসে আসছে উপকূলে। বিমানের যাত্রীদের মধ্যে ১০টি শিশুও ছিল বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ৬২ জন যাত্রীর মারা যাওয়ার কথা জানা যাচ্ছে। রবিবার সকালে দু’টি ব্যাগ পাওয়া গিয়েছে। যার মধ্যে ছিল যাত্রীর দেহাংশ। অন্যটিতে ছিন্নবিন্ন জিনিসপত্র।

শনিবার বিমানটি জাকার্তা থেকে পোনটিয়ানাকের (Pontianak) উদ্দেশ্যে ওড়ে। বিমানের মধ্যে ছিল ৫৬ জন যাত্রী ও ৬ জন বিমানকর্মী। এয়ার ট্র্যাফিক কন্ট্রোল বিমানটিকে ২৯,০০০ ফুট উচ্চতায় ওড়ার অনুমতি দেয়। কিন্তু ১০,৮০০ ফুট উচ্চতায় উচ্চতায় ওঠার পর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর তল্লাশি শুরু হলে জানা যায় জাকার্তার সিওকার্নো হাট্টা বিমানবন্দর থেকে ১১ নটিক্যাল মাইল দূরে জাভা সাগরে ভেঙে পড়েছে সেটি। ল্যানক্যাং দ্বীপের কাছে সমুদ্রতল থেকে ১৫ মিটার নীচে নিমজ্জিত অবস্থায় বিমানটির ধ্বংসাবশেষ ও যাত্রীদের দেহের খোঁজ পান উদ্ধারকারীরা। ইন্দোনেশিয়ার পরিবহন মন্ত্রক ও বিমান সংস্থার তরফে এই দুর্ঘটনার কথা স্বীকার করা হয়েছে। ভেঙে পড়া বিমানটির বয়স প্রায় ২৭ বছর। ১৯৯৪ সালে প্রথম উড়েছিল বোয়িংয়ের বিমানটি।

আরও পড়ুন-৩০০ জঙ্গির মৃত্যু হয়েছিল বালাকোট হামলায়, অবশেষে স্বীকার প্রাক্তন পাক কূটনীতিকের

Advt

Related articles

শওকতের ছেলের ‘অরণ্যের কূলে’-এও এবার বুলডোজার! নোটিশ ঘিরে প্রশ্ন

নদীর চর বেআইনি ভাবে দখল করে তৈরি হয়েছিল ঝাঁ-চকচকে ক্যাফে 'অরণ্যের কূলে' (Aranyer Kule Cafe)।এবার এই ক্যাফে ভাঙার...

‘অভিষেকেই’ ঝোড়ো ব্যাটিং: বিধানসভায় তৃণমূল বিধায়ক কুণালকে সামলাতে হিমশিম স্পিকার-সহ শাসকশিবির

এর আগে রাজ্যসভার সাংসদ হওয়ার অভিজ্ঞতা আছে। কিন্তু বিধানসভায় (Assembly) এই প্রথম। আর অভিষেকেই ঝোড়ো ব্যাটিং বেলেঘাটার তৃণমূল...

বেআইনিভাবে প্রশাসনের নাকের ডগাতেই চলছিল রমরমিয়ে কোচিং ক্লাস

চরম গাফিলতি! জ্বলছে বিল্ডিং কিন্তু পালানোর পথ নেই। নীচে নামার একমাত্র (Lucknow Fire Tragedy) সিঁড়ি ধোঁয়া ও আগুনের...

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...