Friday, April 3, 2026

জুনিয়র মৃধা খুনে চাঞ্চল্যকর তথ্য, নিজের ফোন থেকে বহু মেসেজ ডিলিট করেন প্রিয়াঙ্কা

Date:

Share post:

জুনিয়র মৃধা খুনের (Junior Mridha Murder Case) ঘটনায় সিবিআইয়ের (CBI) হাতে আরও এক তথ্য। সিবিআই সূত্রে খবর, জুনিয়রের খুনের দিন প্রিয়াঙ্কা চৌধুরী (Priyanka Chowdhury) ফোন থেকে ডিলিট করা হয়েছে একাধিক মেসেজ। মেসেজগুলি খুনের আগে ও খুনের পরে করা হয়েছিল বলে জানা যাচ্ছে। ডিলিট হওয়া এসএমএসগুলি চন্ডিগড়ের সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরি থেকে পুনরুদ্ধার করেছে সিবিআই।

জানা গিয়েছে, জুনিয়র খুনের দিন মেসেজগুলি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারীরা জেরা করছেন প্রিয়াঙ্কাকে। এরইমধ্যে জিজ্ঞেসাবাদ করা হয়েছে জুনিয়র মৃধার এক বন্ধু প্রযোজককে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সল্টলেকের বাসিন্দা প্রিয়াঙ্কার দুই পরিচিতকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্তকারীরা। তাঁদেরকে আগামী সপ্তাহেই ডেকে পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। গোয়েন্দাদের দাবি, প্রিয়াঙ্কার ফোন থেকে টালিগঞ্জের এক প্রযোজকের নাম পেয়েছে সিবিআই।

প্রিয়াঙ্কার আইনজীবী অয়ন চক্রবর্তীর (Ayan Chakraborty) কথায়, “এসএমএস সংক্রান্ত তথ্য আগেই সংগ্রহ করেছিল সিবিআই।”

সিবিআই সূত্রে খবর, ২০১১ সালের ১২ জুলাই রাত ৯টা ২০ মিনিটে জুনিয়র ও প্রিয়াঙ্কার মধ্যে ফোনে শেষবারের মতো কথা হয়। রাত ৯টা ৪০ মিনিটে জুনিয়রের মোবাইল থেকে শেষ মেসেজ যায় প্রিয়াঙ্কার ফোনে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জুনিয়র প্রিয়াঙ্কাকে মেসেজ করেন, আজ তোমার স্বামী বাড়িতে নেই। তাহলে তুমি আমার সঙ্গে দেখা করলে না কেন? তদন্তকারীরা দাবি করেছেন, প্রিয়াঙ্কার তরফে এই হোয়াটসঅ্যাপ মেসেজের কোনও উত্তর দেওয়া হয়নি। এর এক ঘণ্টা পরই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকে প্রিয়াঙ্কাকে ফোন করেন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। ওই দিন রাতেই জুনিয়রের মৃতদেহ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধার থেকেই উদ্ধার হয়।

আরও পড়ুন-ফের উত্তপ্ত কেশপুর-চন্দ্রকোনা

Advt

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...