Thursday, June 25, 2026

ব্রিসবেনে চতুর্থ টেস্ট খেলা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে শর্ত বিসিসিআইয়ের

Date:

Share post:

ব্রিসবেনে ( brisben) চতুর্থ টেস্ট (4th test) খেলা নিয়ে অভূতপূর্ব সিদ্ধান্ত নিল বিসিসিআই (Bcci)। ব্রিসবেনে চতুর্থ টেস্ট ভারতের খেলা নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার( cricket Australia ) কাছে একটি শর্ত রাখে ভারতী ক্রিকেট বোর্ড। সেই শর্তে রাজি হলে, তবেই ব্রিসবেনে খেলতে যাবে টিম ইন্ডিয়া। এমনটাই জানাল এক সংবাদ সংস্থা।

এক সংবাদ সংস্থার খবর অনুযায়ী, শেষ মিনিটে বিসিসিআই ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে শর্ত রাখে এই যে,” চতুর্থ টেস্ট শেষ হওয়ার পর আর এক মুহূর্ত ব্রিসবেনে থাকবে না টিম ইন্ডিয়া। ম‍্যাচ শেষ হলেই ভারতীয় দল দেশে ফিরে আসবে। সেই ব‍্যবস্থা করে দিতে হবে ক্রিকেট অস্ট্রেলিয়াকে।”এই শর্ত মানা হলেই তবেই চতুর্থ টেস্ট খেলতে ব্রিসবেন যাবে ভারতীয় দল। এমনটাই ওই পত্রিকাকে জানিয়েছে বিসিসিআইয়ের এর এক সূত্র।

অস্ট্রেলিয়ার করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় কুইন্সল‍্যান্ডে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম কঠোর করা হয়। যা নিয়ে বেশ কয়েকদিন ধরে মতবিরোধ চলে দুই দেশের ক্রিকেট নিয়ামক সংস্থার সঙ্গে। এবার সেই নিয়ে সরব হল বিসিসিআই।

আরও পড়ুন:তৃতীয় টেস্ট জিততে রাহানেদের দরকার ৩০৯, চালকের আসনে টিম অস্ট্রেলিয়া

Advt

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...