Friday, April 3, 2026

হিন্দি গানের তালে সুইমিংপুলে কোমর দোলাচ্ছেন দাপুটে নেতা! ভাইরাল ভিডিও

Date:

Share post:

বঙ্গ রাজনীতিতে ইতিমধ্যেই ছড়িয়েছে নির্বাচনের উত্তাপ। তার মধ্যে নিজেকে হয়তো একটু শীতল করার চেষ্টা করছিলেন প্রাক্তন মন্ত্রী তথা মালদহের তৃণমূলের দাপুটে নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। শুক্রবার সকালে মালদহ জেলা ক্রীড়া সংস্থার অধীনে সুইমিংপুলে ছেলেকে নিয়ে নেমেছিলেন তিনি। সেখানে তখন বাজছিল হিন্দি গান। সুইমিংপুলে ছেলেকে নিয়ে সেই গানের তালে কোমর দোলান কৃষ্ণেন্দু।

আরও পড়ুন:বহরমপুরে PAC-র বৈঠক, মুখোমুখি হতে পারেন অধীর-শুভেন্দু

স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়ার দৌলতে হু হু করে ছড়িয়ে পড়ে সেই নাচের দৃশ্য। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ছেলের থেকে নাচে বাবা কৃষ্ণেন্দুর আগ্রহই বেশি। যদিও এ নিয়ে তাঁর কোনো মন্তব্য এখনো পাওয়া যায়নি। দলের তরফে তাঁকে সতর্ক করা হয়েছে কি না তা নিয়ে চলছে জল্পনা।

Advt

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...