Friday, April 3, 2026

স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে করোনা টিকা নিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ

Date:

Share post:

করোনা-ভ্যাকসিন (corona vaccine) নিলেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II) ও তাঁর স্বামী প্রিন্স ফিলিপ (Prince Philip) বাকিংহাম প্যালেসের এক সরকারি বিবৃতিতে জানিয়েছে৷ ইংল্যান্ডের নাগরিকদের উৎসাহিত করতেই কোভিড-টিকা নিয়েছেন রানী দ্বিতীয় এলিজাবেথ ও ডিউক অফ এডিনবরা৷

জানা গিয়েছে, উইন্ডসর ক্যাসেলে রাজপরিবারের নিজস্ব চিকিৎসকরা শনিবার কোভিড টিকা দিয়েছেন ৯৪ বছরের রানী ও ৯৯ বছরের প্রিন্সকে৷
নিজেদের বয়সের কথা ভেবেই করোনা-মহামারির বেশিরভাগ সময়ই এলিজাবেথ ও ফিলিপ উইন্ডসর ক্যাসেলেই আইসোলেশনে ছিলেন৷
রাজপরিবারে প্রথা আছে প্রতি বছর নরফোকে স্যান্ড্রিংহ্যামের কান্ট্রি রিট্রিট-এ ক্রিসমাসের ছুটি কাটান ব্রিটিশ রানী ও প্রিন্স৷ কিন্তু এ বছর কোভিড বিধির কারণে উইন্ডসর প্রাসাদেই ছিলেন রাজ-দম্পতি।

প্রসঙ্গত, বিশ্বে প্রথম ব্রিটেনেই করোনা- ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে৷ কিছুদিন ধরে ব্রিটেনে করোনার নতুন ‘স্ট্রেন’ নতুন আতঙ্ক তৈরি করেছে৷ ধীরে ধীরে অন্যান্য দেশগুলিতেও ছড়িয়ে পড়ার ঘটনা নজরে আসছে৷ বিজ্ঞানীদের বক্তব্য, ৭০ শতাংশ বেশি সংক্রামক এই মিউট্যান্ট স্ট্রেন৷ ব্রিটেনে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৩,০১৭, ৪০৯৷ প্রাণ গিয়েছে ৮০ হাজার ৮৬৮ জনের৷ নতুন করে করোনায় সংক্রামিত হয়েছেন ৫৯,৯৩৭৷ করোনা অতিমারির জন্য যে প্রতিষেধক গুলি রয়েছে সেগুলি আদৌ কতটা কার্যকরী সেই নিয়েও বিশেষজ্ঞদের মধ্যে একাংশ চিন্তায় রয়েছেন।

আরও পড়ুন-#ব্ল্যাকআউট পাকিস্তান, বিদ্যুৎ বিভ্রাটে অন্ধকারে ডুবে রইল গোটা দেশ

Advt

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...