Sunday, February 22, 2026

নাড্ডার কর্মসূচির ধারেকাছেও কেন ছিলেন না শুভেন্দু? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

শনিবার সকাল থেকে রাত বিজেপি সভাপতি জে পি নাড্ডা থাকলেন এ রাজ্যের বিভিন্ন কর্মসূচিতে। আর তাঁর সঙ্গে সব সময় হাজির থাকলেন বিজেপির ছোট-বড় নেতারা। কে ছিলেন না সেই তালিকায় । কৈলাস বিজয়বর্গীয় থেকে দিলীপ ঘোষ, মুকুল রায় থেকে রাহুল সিনহা, বাবুল সুপ্রিয় থেকে লকেট চট্টোপাধ্যায় সবাইকে দেখা গিয়েছে নাড্ডার সঙ্গে । কিন্তু যার অনুপস্থিতি চোখে পড়েছে, তিনি সদ্য বিজেপিতে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী।
এর আগে বিজেপিতে যোগদানের পর সব ছোট-বড় সভাতেই হাজির ছিলেন শুভেন্দু। কিন্তু শনিবার নাড্ডার কোনও কর্মসূচিতেই দেখতে পাওয়া যায়নি তাকে। আর তা নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে আলোচনা শুরু হতেই ‘ড্যামেজ কন্ট্রোলে’ নেমে পড়েছেন বঙ্গ নেতারা। তাদের বক্তব্য, আগে থেকেই ঘোষণা করা ছিল যে শনিবার নাড্ডার কোনও কর্মসূচিতে উপস্থিত থাকতে পারবেন না শুভেন্দু । যদিও এই যুক্তিকে মানতে চাইছে না অধিকাংশই। কারণ, শনিবার শুভেন্দু নাড্ডার সফরে না থাকায় বিজেপি সভাপতির সঙ্গে প্রকাশ্যে তাঁর মুখোমুখি সাক্ষাৎও এখনও পর্যন্ত হয়ে উঠল না। শুধু তাই নয়, বিজেপি-তে যোগ দেওয়ার পর এখনও পর্যন্ত দিল্লি যাননি শুভেন্দু। যাননি বিজেপি-র সদর দফতরেও। ফলে সেখানেও তাঁর সঙ্গে নাড্ডার দেখা হয়নি।

আরও পড়ুন- হিন্দি গানের তালে সুইমিংপুলে কোমর দোলাচ্ছেন দাপুটে নেতা! ভাইরাল ভিডিও
শুভেন্দু-ঘনিষ্ঠদের যুক্তি , শুক্রবার নন্দীগ্রামের সমাবেশ নিয়ে ব্যস্ত শুভেন্দু আজ রবিবারের সমাবেশ নিয়ে ব্যস্ত ছিলেন । আজ পুরুলিয়ার কাশীপুরে রয়েছে সমাবেশ। এ সবের জন্যই শনিবার তিনি পূর্ব বর্ধমানে যাননি।

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...