Wednesday, April 8, 2026

মঙ্গলবার থেকে ফিরবে শীতের দাপট, জানালো আবহাওয়া দফতর

Date:

Share post:

সুখবর শোনাল আবহাওয়া (weather office) দফতর। ফিরছে শীত। মঙ্গলবার থেকেই তাপমাত্রার পারদ আবার চড়চড়িয়ে নামবে(winter season)। যদিও সেই শীত কতদিন স্থায়ী হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে পৌষ সংক্রান্তি শীতের আমেজে ভরপুর থাকবে তা একপ্রকার নিশ্চিত।

কে পৌষের শেষে গ্রীষ্মের ঘাম। অদ্ভুত এই আবহাওয়ায় শিশু আর বয়স্কদের সাবধান করছেন চিকিৎসকরা। দুপুরবেলা বেজায় গরম। সন্ধে নামতেই শিরশিরে হাওয়া। অদ্ভুত এই আবহাওয়ার (Weather) সঙ্গে মরুভূমির মিল পাচ্ছেন চিকিৎসকরা। তাপমাত্রার এই তারতম্যে রোগ সৃষ্টিকারী পরজীবীরা সক্রিয়। নিউমোনিয়া, ইনফ্লুয়েঞ্জা, ক্যাটারাহেইলস, ই-কোলি, ক্যাম্পাইলোব্যাকটরদের পোয়াবারো। যার জেরে ঘনঘন ফুসফুসে সংক্রমণ, পেটখারাপ(diseases for kids and old age)। শিশু, প্রৌঢ়দের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। এমন আবহাওয়ায় তাদেরই আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আচমকা এমন গরমে চেম্বারে বাড়ছে রোগীদের ভিড়। কারও জ্বর, কারও গলায় ব্যথা। চিকিৎসকরা বলছেন, মরশুম অনুযায়ী এখন শীত। জানুয়ারি (January)মাস। শিশুদের গরম জামাকাপড় পরিয়ে রাখছেন অভিভাবকরা। মাথায় রাখতে হবে, বড়রা গরম লাগলে গায়ের সোয়েটার খুলে ফেলতে পারেন, দু’বছরের একরত্তির পক্ষে তা সম্ভব নয়। সাংঘাতিক ঘেমে সেই ঘাম বসে নানা অসুখ দেখা যাচ্ছে ছোটদের। রাতে ছোটদের খালি গায়ে শোয়ালেও সমস্যা। ভোরবেলার দিকে তাপমাত্রা হঠাৎ নেমে যাচ্ছে। সেসময় গরম জামা গায়ে না দিলে ঠান্ডা লেগে যাচ্ছে মুহূর্তে। তাপমাত্রা অনুযায়ী ছোটদের পরিধান বদলে দিতে বলছেন চিকিৎসকরা(doctors)।

Advt

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...