Sunday, February 22, 2026

করোনা যোদ্ধাদের জন্য ৩ কোটি ভ্যাকসিনের খরচ কেন্দ্র বহন করবে, ঘোষণা মোদির

Date:

Share post:

করোনা ভ্যাকসিন(Corona vaccine) বন্টন ইস্যুতে সোমবার দেশের সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী(Prime minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। ‌ সেই বৈঠকের পর এদিন ভার্চুয়াল বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিলেন, টিকাকরণের প্রথম দফায় অগ্রাধিকার দেওয়া হবে দেশের ৩ কোটি স্বাস্থ্য, সাফাই ও পুলিশকর্মীদের।আর এই টিকাকরণের সমস্ত খরচ কেন্দ্রীয় সরকার বহন করবে। যদিও তারপর বাকিদের জন্য কি হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই জানাননি প্রধানমন্ত্রী।

ইতিমধ্যেই দুটি করোনা টিকাকে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় সরকার। এরপর মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে একসঙ্গে লড়ছে কেন্দ্র-রাজ্য। বিশ্বের অন্য দেশের চেয়ে ভারতের পরিস্থিতি ভাল। পরিস্থিতি ভাল হলেও, দায়িত্বজ্ঞানহীন হলে হবে না।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিনের পথে ভারত। ১৬ জানুয়ারি থেকে দেশজুড়ে করোনার টিকাকরণ শুরু হবে। যে ২টি ভ্যাকসিনে অনুমতি, দু’টিই মেড ইন ইন্ডিয়া। আরও ভ্যাকসিন এলে ভবিষ্যতে আরও পরিকল্পনা করা যাবে।‘ পাশাপাশি সকলকে আশ্বস্ত করে তিনি বলেন, ‘দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে যাবতীয় সতর্কতা অবলম্বন করা হবে। ভ্যাকসিনে যাবতীয় সতর্কতা নিয়েছেন বিজ্ঞানীরা। ভারতীয় ২টি ভ্যাকসিন বিশ্বের অন্য টিকার চেয়ে সস্তা।’

আরও পড়ুন:করোনা বিধি মেনেই শিলিগুড়িতে বিশ্ববাংলা শিল্প হাটে মেলা

পাশাপাশি প্রধানমন্ত্রী আরও জানান, ‘প্রথম দফায় করোনা ভ্যাকসিনের ৩ কোটি ডোজের খরচ কেন্দ্র বহন করবে। এক্ষেত্রে রাজ্যগুলিকে খরচ বহন করতে হবে না।’ যদিও এই ৩ কোটি পর সাধারণ মানুষ যখন ভ্যাকসিন নেবেন তার জন্য অর্থ ব্যয় করতে হবে কিনা সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই জানানো হয়নি। যদিও আগামী পরিকল্পনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘টিকাকরণের তথ্য সঠিক সময়ে আপলোড করতে হবে। ভারত যা করছে, অনেক দেশ তা অনুসরণ করবে। পৃথিবীজুড়ে এখনো পর্যন্ত ৫০টি টিকাকরণ শুরু হলেও, পেয়েছেন মাত্র আড়াই কোটি। আগামী কয়েক মাসের মধ্যেই ভারত ৩০ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে।’

এছাড়াও ভ্যাকসিন নিয়ে যাতে কোনরকম গুজব না ছড়ায় সে জন্য প্রতিটি রাজ্য কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রয়োজনে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দেশের ৯টি রাজ্যে বার্ড ফ্লু ছড়ানো প্রসঙ্গেও এদিন উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিষয়টি নিয়ে যাতে কোনরকম গুজব না ছড়ায় তার জন্য স্থানীয় প্রশাসনকে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advt

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...