Saturday, April 4, 2026

ঐতিহাসিক পদক্ষেপ, বিপর্যয় সামলাতে দেশ পেল প্রথম মহিলা NDRF টিম

Date:

Share post:

কর্ম দক্ষতার দিক থেকে শুধু পুরুষ নন মহিলারাও কৃতিত্বের দাবিদার। অতীতের পুরনো মিথ ভেঙে ক্রমশ সামনের সারিতে উঠে আসছেন দেশের মহিলারা। দেশের প্রায় সমস্ত ক্ষেত্রেই দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বহু মহিলা আধিকারিক। সেই ধারা অব্যাহত রেখে এবার ভারতের জাতীয় বিপর্যয় মোকাবিলা দলে পুরুষদের পাশাপাশি জায়গা করে নিলেন মহিলারাও। বিপর্যয় মোকাবিলা দল বা NDRF এই প্রথমবার পেল কোনও মহিলা টিম।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, গত কয়েক মাসে সারা দেশ থেকে ১০০ জনেরও বেশি মহিলা বিপর্যয় মোকাবিলা দলে যোগদান করেছেন। যোগদান পর্ব এখনও চলছে। শীঘ্রই সংখ্যাটা ২০০ পৌঁছে যাবে। NDRF-এর ডিরেক্টর জেনারেল এস এন প্রধান জানান, প্রশিক্ষণ পর্ব শেষ করার পর ইতিমধ্যেই কাজে নেমে পড়েছে একটি দল। উত্তরপ্রদেশে গঙ্গায় উদ্ধার কাজের জন্য নিযুক্ত করা হয়েছে এই দলটিকে। নদীতে কোনওরকম দুর্ঘটনায় উদ্ধারকাজ সামাল দেওয়ার পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর বিশেষ নৌকোয় গঙ্গায় টহল দেবেন তারা। প্রসঙ্গত, এতদিন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে শুধুমাত্র পুরুষদেরই নিয়োগ করা হতো। তবে সাম্প্রতিক সময়ে মহিলা(Woman) ও শিশুদের উদ্ধারের ক্ষেত্রে মহিলাদের প্রয়োজনীয়তা অনুভব করেছে শীর্ষ আধিকারিকরা। সেই ভাবনা থেকেই এই ঐতিহাসিক সিদ্ধান্ত(Historic decision) বলে জানানো হয়েছে।

আরও পড়ুন:স্বাস্থ্যসাথী কার্ড থাকা রোগীকে ফেরালে বাতিল হতে পারে নার্সিংহোমের লাইসেন্স: মমতা

উল্লেখ্য বর্তমানে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীতে মহিলাদের কনস্টেবল ও অফিসার পদে নিয়োগ করা হচ্ছে। শীঘ্রই পুরুষদের সঙ্গে সব বিভাগেই এবার দেখা যাবে তাদের। এই মুহূর্তে বিভিন্ন রাজ্যের সব মিলিয়ে মোট ১২ ব্যাটেলিয়ান এনডিআরএফ মোতায়েন রয়েছে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...