Friday, April 3, 2026

লাদাখে সীমান্ত পেরিয়ে আটক হওয়া চিনা সেনাকে ফেরত পাঠালো ভারত

Date:

Share post:

বিগত কয়েক মাস ধরেই উত্তপ্ত উত্তর-পূর্ব ভারতের লাদাখ সীমান্ত। লাগাতার সংঘাতপূর্ণ পরিস্থিতির জেরে তেতে হয়েছে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক। এরই মাঝে সম্প্রতি প্রকৃত নিয়ন্ত্রণরেখা(LAC) পেরিয়ে ভারত সীমান্তে প্রবেশ করে লালফৌজের এক সেনা জওয়ান(people’s liberation army)।লাদাখ সীমান্ত পেরিয়ে ভারতে(India) চলে আসা চিনের সেনাকে সোমবার ফিরিয়ে দিল ভারত। জানা গিয়েছে এদিন সকাল দশটা নাগাদ চুশুল মোনডো বর্ডার পয়েন্ট থেকে পিপলস লিবারেশন আর্মির সদস্যকে প্রত্যার্পণ করা হয় চিনের হাতে।

ভারতীয় সেনা আধিকারিকদের পক্ষ থেকে জানানো হয়েছিল, শুক্রবার প্যাংগং সো লেকের দক্ষিণে অবস্থিত রেজাং লা এলাকা থেকে আটক করা হয় ওই চীনা(China) সেনা জওয়ানকে। দেখা যায় প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে আচমকাই এদেশের অভ্যন্তরে ঢুকে পড়েছে চিনের পিপল লিবারেশন আর্মির এক সেনা। সীমান্তে মোতায়েন জওয়ানরা সঙ্গে সঙ্গেই আটক করেন তাকে। অবশ্য চিনের তরফে জানানো হয়, তাদের সেনা অন্ধকারে পথ হারিয়ে ভারতীয় সীমান্তে ভুল করে ঢুকে পড়েছে। ভারতের কাছে অনুরোধ জানিয়ে ওই জাওয়ানকে ফিরিয়ে দিতে বলা হয় সেই দাবি মেনে সোমবার পিপলস লিবারেশন আর্মির ওই জওয়ানকে ফেরত পাঠাল ভারতীয় সেনা।

আরও পড়ুন:টুইটার থেকে বিতাড়িত ট্রাম্প, পোয়াবারো হল মোদির!

নিয়মনুযায়ী ভুলবশত কেউ সীমান্ত পেরিয়ে এলে নির্দিষ্ট প্রক্রিয়ার পর সেদেশের হাতে অনুপ্রবেশকারীকে তুলে দেওয়া হয়। লাদাখ সীমান্তে ভারত-চিন সংঘাত শুরুর পর এই নিয়ে দ্বিতীয়বার ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশ ঘটল। সংশ্লিষ্ট মহল বিষয়টির মধ্যে চিনের ষড়যন্ত্র দেখছে।

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...