Saturday, April 4, 2026

কন্যাশ্রী না পাওয়ায় ‘দুয়ারে সরকার’-এ বিক্ষোভ

Date:

Share post:

ক্যাম্পে কন্যাশ্রী না পাওয়ায় বিক্ষোভ ছাত্রীদের। হরিপালের (Haripal) নালিকুল কিঙ্করবাটী কৃষি উচ্চ বিদ্যালয়ে ‘দুয়ারে সরকারে’র (Duware Sarkar) ক্যাম্প হয় সোমবার। সেই ক্যাম্পে গিয়ে পোস্টার (Poster) হাতে বিক্ষোভ শুরু করে ছাত্রীরা। তাদের অভিযোগ, ২০১৯ সালের এপ্রিল মাসে কন্যাশ্রীর (Kanyashree) জন্য আবেদন করেছিল তারা।

বিক্ষোভকারী ছাত্রী মাম্পি মাল বলেন, “যখন উচ্চমাধ্যমিক (Hs) পড়ি তখন কন্যাশ্রীর জন্য আবেদন করি আমরা ৫১ জন ছাত্রী।বর্তমানে আমরা কলেজে দ্বিতীয় বর্ষে পড়ি। এখনো কন্যাশ্রী পাইনি। ব্লক থেকে জেলা বিধায়ক থেকে শিক্ষা দফতরের সর্বত্র ঘুরেছি, যেখানেই গেছি বলছে টেকনিক্যাল ফল্টের কারণে হচ্ছে না। আবার কখনো বলেছে একমাস পর হবে। সেই একমাস এখনো হয়নি”। দুয়ারে সরকারে প্রথম দুটো ক্যাম্পেও আমরা আবেদন জানায় তারা। সেখানেও কোনো লাভ হয়নি। তাই স্কুলে এদিন তৃতীয় ক্যাম্পে বিক্ষোভ দেখান তারা।

আরও পড়ুন:গুগল সার্চেই মিলছে হোয়াটসঅ্যাপের ব্যক্তিগত তথ্য! কী জানাচ্ছেন হোয়াটসঅ্যাপ প্রধান

এই ঘটনায় অবশ্য সরকারি তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও জেলা প্রশাসন সূত্রে খবর, এই সমস্য ব্যাঙ্কের। খুব শীঘ্রই ছাত্রীরা কন্যাশ্রীর টাকা পেয়ে যাবে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...