Friday, April 10, 2026

বামেদের সঙ্গে জোট নিয়ে ‘বেসুরো’ নেপাল

Date:

Share post:

সামনেই বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের আগে কার্যত ময়দানে ঝাঁপিয়ে পড়েছে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলই। একদিকে বিজেপি এবং তৃণমূল! অন্যদিকে তৃণমূল-বিজেপিকে পরাস্ত করতে জোট বেঁধে মাঠে নামতে চলেছে বাম ও কংগ্রেস। ইতিমধ্যেই দুই দলের তরফে জোটের সবুজ সংকেত মিলেছে। কিন্তু তা হলেও অভ্যন্তরীণ জটিলতা এখনও পুরোপুরি কাটছে না। বামেদের সঙ্গে আলোচনার জন্য এআইসিসি যে কমিটি গড়েছে, সেই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে তাঁর কিছু জানা নেই বলে এ বার দাবি করলেন কংগ্রেস পরিষদীয় দলের উপনেতা ও বাঘমুণ্ডির বিধায়ক নেপাল মাহাতো। তাঁর এমন মন্তব্যে বিস্মিত ওই কমিটির অপর দুই সদস্য, বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সাংসদ প্রদীপ ভট্টাচার্য।

বামেদের সঙ্গে জোট ও আসনরফা নিয়ে আলোচনার জন্য অধীর চৌধুরী, প্রদীপ ভট্টাচার্য, আবদুল মান্নান ও নেপাল মাহাতোকে নিয়ে কমিটি গঠন করেছে এআইসিসি। কমিটি গঠনের পরে বৃহস্পতিবার বাম নেতৃত্বের সঙ্গে প্রথম বৈঠকে গিয়েছিলেন মান্নান ও প্রদীপবাবু। বৈঠকের কথা তিনি জানেন না দাবি করে ট্যুইট করেন নেপাল মাহাতো। সেখানেই তাঁর মন্তব্য, ‘‘জোট সংক্রান্ত যে চার জনের কমিটি, সেখানে সরকারি ভাবে মাননীয় সভাপতি অধীর চৌধুরী আমাকে ডাকেননি বা কোনও নির্দেশও দেননি! সুতরাং, সেখানে উপস্থিত-অনুপস্থিতের কোনও প্রশ্নই ওঠে না। আমার যত দূর ধারণা, যে সভা হয়েছিল, সেটা অধীর চৌধুরীর আহ্বানে কোনও সভা ছিল না।’’

আরও পড়ুন- ‘স্বাস্থ্যসাথী’ নিয়ে মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ বিজেপি নেতা, অস্বস্তিতে গেরুয়া শিবির

Advt

Related articles

ভোটের মুখে কলকাতা-সহ রাজ্যের ১২ জায়গায় ED অভিযান!

নির্বাচনে হার নিশ্চিত জেনে এবার এজেন্সি ব্যবহার করে প্রতিহিংসামূলক রাজনীতির চেনা খেলায় বিজেপি। ভোটমুখী বঙ্গে কলকাতা শহর রাজ্যের...

রাজনৈতিকভাবে কোণঠাসা হুমায়ুন, আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙল মিম

বাবরি মসজিদের নামে বাংলার সংখ্যালঘু ভোটারদের আবেগ নিয়ে ছেলেখেলা, ভোট ভাগ করতে বিজেপির সঙ্গে হাজার কোটি টাকার গোপন...

আজ স্বরূপনগর-বসিরহাট-বারাসাতের মমতার জনসভা, পদযাত্রা কর্মসূচি মেদিনীপুরে

বাংলার প্রথম দফার নির্বাচন (First phase election ) শুরু হতে দুসপ্তাহেরও কম সময় বাকি। প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে...

কেন্দ্রের ‘তুঘলকি’ সিদ্ধান্তের বিরুদ্ধে পথে শিল্পীরা, অনুদানের দাবিতে কলকাতায় মিছিল

কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামলেন থিয়েটার ও পারফর্মিং আর্টিস্টরা। পশ্চিমবঙ্গ পারফর্মিং আর্টিস্ট কমিউনিটির (West Bengal Performing Artists...