Saturday, April 4, 2026

৭ কোটি টাকা ফেরত দেওয়ার শর্তে জামিন পেলেন প্রযোজক শ্রীকান্ত মেহতা

Date:

Share post:

অবশেষ জামিন পেলেন টলিউডের প্রযোজক শ্রীকান্ত মেহতা (Shrikanta Mohta)। কটক হাইকোর্টে (Katak High Court) তিনি জামিন পেয়েছেন। তবে জামিন শর্তাধীন।

প্রায় বছর দুই আগে দক্ষিণ কলকাতায় (Kolkata) নিজের অফিস থেকে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হন শ্রীকান্ত। শ্রীকান্তের বিরুদ্ধে অভিযোগ ছিল, রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর কাছ থেকে তিনি ধাপে ধাপে ৭ কোটি টাকা নিয়েছিলেন ছবি তৈরির জন্য। কিন্তু কোনও ফিল্মই তৈরি করেননি। আবার টাকাও ফেরত দেননি। বহুবার তদ্বির করেও লাভ হয়নি। এরপরেই সিবিআই তদন্তের দায়িত্ব নিয়ে শ্রীকান্তকে গ্রেফতার করে।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, ৭ কোটি টাকা ফেরত দেওয়ার মূল শর্তেই শ্রীকান্তর জামিন মঞ্জুর করা হয়েছে। এর আগে একইভাবে সারদার নেওয়া টাকা ফেরত দেওয়ার শর্তে সিবিআই গ্রেফতারি এড়ান মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty) ও শতাব্দী রায় (Shatabdi Roy)। তাঁরা তা ফেরতও দেন।

এর আগে বারবার জামিনের আর্জি জানিয়েও শ্রীকান্ত জামিন পাননি। গত ডিসেম্বরেও তাঁর জামিনের আর্জি খারিজ হয়। কটক হাই কোর্ট তাঁকে জামিন দিলেও ভুবনেশ্বর জেল থেকে সরকারিভাবে বেরতে বৃহস্পতিবার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন-শোভন-বৈশাখীর মিছিলকে নাকি গুরুত্ব দিচ্ছে না খোদ বিজেপি নেতারা?

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...