Saturday, April 4, 2026

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে শোয়েব মালিকের গাড়ি

Date:

Share post:

ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় টেনিস সুন্দরী সানিয়া মির্জার স্বামী তথা পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। রবিবার সন্ধেয় লাহোরে দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনায় একেবার দুমড়ে–মুচড়ে গিয়েছে শোয়েবের গাড়িটি। গুরুতর আঘাত অবশ্য পাননি প্রাক্তন পাক অধিনায়ক। সেই খবর নিজেই জানিয়েছেন শোয়েব।
রবিবার পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফট ছিল। সেই ড্রাফট শেষ করেই বাড়ির পথে ফিরছিলেন শোয়েব মালিক। তখনই গাড়ি দুর্ঘটনা হয়। একটি রেস্তোরাঁর পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছন থেকে ধাক্কা মারে শোয়েবের গাড়ি। এর ফলে গাড়ির সামনের অংশ একদম দুমড়ে মুচড়ে যায়।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ঘটনার সময় শোয়েবের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা মারে। ট্রাকটি দাঁড়িয়ে থাকার কারণেই প্রাণে বেঁচে যান প্রাক্তন পাক অধিনায়ক। কিন্তু গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। তবে শোয়েব নিজেই জানান, তিনি সুস্থ রয়েছেন। দুর্ঘটনায় গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তাঁর কোনও বিপদ হয়নি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...