Wednesday, April 8, 2026

সঙ্কটে বিভূতিভূষণের ‘আরণ্যক’, দ্বন্দ্ব শাসকদলের অন্দরেই

Date:

Share post:

বারাকপুর পুরসভার অন্তর্গত সুকান্ত সদনের কাছে বিশিষ্ট সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের (Bidhutibhusan Bandopadhyay) স্মৃতি বিজড়িত বাড়ি ‘আরণ্যক’। তবে সে বাড়ি এখন সঙ্কটে। কারণ তার পাশেই তৈরি হচ্ছে বিশাল শপিং মল (Shopping Mall)। আর তার জেরে বিধ্বস্ত হচ্ছে এই প্রাচীন বাড়িটি। আর তা নিয়েই তৃণমূলের (Tmc) অন্দরে দেখা দিয়েছে দ্বন্দ্ব।

‘আরণ্যক’-এর গা ঘেঁষে তৈরি হচ্ছে শপিং মল। অভিযোগ, সেই শপিংমলের অনুমতি একক ইচ্ছেতে দিয়েছেন ব্যারাকপুর পুরসভার চেয়ারম্যান তথা বর্তমান পুর প্রশাসক উত্তম দাস (Uttam Das)। এ বিষয়ে পুরসভার তৎকালীন কাউন্সিলরদের সঙ্গে কোন আলোচনাই করেননি তিনি। অথচ এই শপিং মলের কারণে বিভূতিভূষণের বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় এলাকাবাসী উত্তম দাসের উপর ক্ষুব্ধ। আর তার দায় পড়ছে তৃণমূলের ওপরেও। কিন্তু প্রশাসক মণ্ডলীর সদস্য শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়-(Shubhrakanti Benarjee) সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশের মতে, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। উত্তম দাস নিজের ক্ষমতার জোরে এই শপিংমলের অনুমতি দিয়েছেন। অথচ এখন তার কাজের দায়ভার এসে পড়ছে দলের ওপর।

শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বাংলা সাহিত্য-শিল্পের একজন একনিষ্ঠ পৃষ্ঠপোষক। বিভূতিভূষণের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে জেনেও তিনি চুপ করে থাকবেন এমন মানুষ তিনি নন। কিন্তু উত্তম দাসের এই কাজের জন্য তাঁর ভাবমূর্তিও ক্ষুন্ন হচ্ছে। এ নিয়ে দলের মনোভাব জানাতে বিভূতিভূষণের বাড়ি গিয়ে তাঁর পুত্রবধু সঙ্গীতশিল্পী
মিত্রা বন্দ্যোপাধ্যায়ের (Mitra Benarjee) সঙ্গে দেখা করেন শুভ্রকান্তি বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় তাঁরা অত্যন্ত মর্মাহত এবং শীর্ষ নেতৃত্বকে এ বিষয়ে অবগত করবেন সেই আশ্বাস দিয়ে আসেন শুভ্রকান্তি।

এদিকে, বিরোধীরা প্রশ্ন তুলছে যখন দলেই এই কাজের সমর্থন নেই, তখন কীসের ভরসায় উত্তম দাস এই শপিং মলের অনুমতি দিলেন? তাহলে কি এখানে অন্য লেনদেনের খেলা রয়েছে? যদিও এ বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খোলেননি উত্তম দাসের বিরোধী গোষ্ঠী।

তবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বেআইনি পথেই এই শপিং মলের অনুমতি দিয়েছেন উত্তম দাস। তবে উত্তম দাস জানিয়েছেন, শপিং মলের কাজ শেষ হলেই বিভূতিভূষণের বাড়ির পাঁচিল তৈরি করে দেওয়া হবে। তবে বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ মানতে নারাজ তিনি। এখন বিশিষ্ট সাহিত্যিক স্মৃতিবিজড়িত বাড়ি কীভাবে বাঁচানো যায় তা নিয়ে চিন্তিত সকলে।

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...