Saturday, April 4, 2026

দাম কমছে হু হু করে, বার্ড ফ্লু’ আতঙ্কে মুরগি বিমুখ মহানগর

Date:

Share post:

শীতের পারদ (winter temperature) কমছে না কিন্ত দাম কমতে শুরু করল মুরগির মাংসের(price of chickens decreasing)। দিন কয়েক আগেও যে মাংস ২০০ থেকে ১৮০ টাকায় বিক্রি হয়েছে, তা এখন ১৫০ থেকে ১৬০ টাকায় বিকোচ্ছে। শুধু দাম কমেনি। কমেছে বিক্রিও। বার্ড ফ্লু’র আতঙ্ক (bird flu)ছড়াতেই মুরগির মাংস থেকে মুখ ফেরাতে শুরু করেছেন মহানগরবাসী(Kolkata)।

মাংসের দোকানের লম্বা লাইন ক্রমে ছোট হতে শুরু করেছে। জানুয়ারি মাস পিকনিকের মরশুম(pick time of picnic)। বেশিরভাগ জায়গাতেই মুরগির মাংসই থাকে মেনুতে। নয়া আতঙ্কে অনেকেই মেনু বদলাচ্ছেন। আবার বিপরীত ছবিও দেখা যাচ্ছে। দাম সস্তা হচ্ছে বলে অনেকেই বেশি করে মাংস কিনে রাখছেন। সেদ্ধ করে রাখলে মাংসর জীবাণু নষ্ট হয়ে যায়।

 

আর এই ছবি মহানগর বা রাজ্যেই সীমাবদ্ধ নয়, বার্ড ফ্লু’র আতঙ্ক ছড়িয়েছে দেশজুড়ে। ফলে দিল্লি থেকে হরিয়ানা, সর্বত্রই প্রভাব পড়েছে পোলট্রি ব্যবসায়(chicken price falls all over India)।

স্বাভাবিক সময়ে প্রতি সপ্তাহে এ রাজ্যে মুরগির মাংসের চাহিদা ২ কোটি ৪০ লক্ষ কেজি। এর মধ্যে আমাদের রাজ্যে উৎপাদন হয় ১ কোটি ৮০ থেকে ৯০ লক্ষ কেজি। বাকিটা অন্য রাজ্য থেকে আসে। সপ্তাহান্তে সেই চাহিদাও আরও কমবে(demand and supply decreasing)। ইতিমধ্যে যা কমেছে কুড়ি শতাংশ। করোনা ভাইরাসের (Cornavirus) আতঙ্কে রাজ্যের বহু মানুষ মুরগির মাংস এড়িয়ে চলায় ২০২০-তে প্রায় ৩০০ কোটির ক্ষতির মুখে পড়তে হয় পোলট্রি শিল্পকে। ফের একবার বার্ড ফ্লু আতঙ্কে আবারও ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ফেডারেশনের সাধারণ সম্পাদক মদনমোহন মাইতি বলেন, “প্রতি বছরই এই শীতের সময়টায় বার্ড ফ্লু’র আতঙ্ক ফিরে আসে আর তাতে মারাত্মক ক্ষতি হয় এ রাজ্যের পোলট্রি শিল্প ও ব্যবসার সঙ্গে যুক্ত লক্ষাধিক মানুষের। এ রাজ্যে এখনও কোনও মুরগির মধ্যেই বার্ড ফ্লু’র কোনও লক্ষণ ধরা পড়েনি। অথচ অযথা আতঙ্কে মাংসের দাম এবং বিক্রি কমতে শুরু করেছে। এ রাজ্যের প্রায় ৫ লক্ষ মানুষ পোলট্রি শিল্প বা উৎপাদন খামারের সঙ্গে সরাসরি যুক্ত। তারা পড়বেন সমস্যায়।

Advt

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...