Wednesday, June 24, 2026

শিলিগুড়িতে ব্যাঙ্কে ডাকাতির চেষ্টা, বাধা পেয়ে রক্ষীকে কোপ

Date:

Share post:

শিলিগুড়ি শহরের অন্যতম প্রাণ কেন্দ্র কোর্ট মোড়ের একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কে (Bank) চড়াও হযে ডাকাতি চেষ্টা করে একদল দুষ্কৃতী। সোমবার গভীর রাতের ঘটনা। কিন্তু নিরাপত্তা রক্ষীর (Security Guard) বাধার মুখে পড়ে তারা তাঁকে কুপিয়ে মারাত্মক জখম করে পালাতে বাধ্য হয়। কারণ, নিরাপত্তা রক্ষী শফিরুল হক বাধা দেওয়ার সঙ্গে সঙ্গে তারস্বরে চেঁচামেচি করায় এলাকার লোকজন জেগে হইচই শুরু করেন। তখনই ডাকাতরা পালিয়ে যায়। জখম রক্ষীকে শিলিগুড়ি (Siliguri) জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ জানিয়েছে, ওই এলাকায় থাকা সিসি ক্যামেরায় কতটা কী ধরা পড়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের সন্দেহ, স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে ভিনরাজ্যের কোনও ব্যাঙ্ক ডাকাত দল মিলে এ কাজ করে থাকতে পারে। তবে শিলিগুড়িতে রাতে পুলিশের টহলদারি বাড়ানোর দাবি তুলেছেন বাসিন্দাদের অনেকেই।

শিলিগুড়ির কোর্ট মোড়ের ওই ব্যাঙ্কের প্রায উল্টো দিকেই শিলিগুড়ি পুরসভা। পুরসভার অনেকেও এলাকায় টহলদারি বাড়ানোর দাবিতে সরব হয়েছেন। পুলিশ জানিয়েছে, শীঘ্রই দুষ্কৃতীদের চিহ্নিত করে ধরার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...