Saturday, April 4, 2026

দীঘা-শঙ্করপুর উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থেকে অপসারিত শিশির, দায়িত্বে অখিল

Date:

Share post:

দীঘা (Digha)-শঙ্করপুর (Shankarpur) উন্নয়ন কর্তৃপক্ষের(ডিএসডিএ) চেয়ারম্যানের পদ থেকে শিশির অধিকারিকে (Sisir Adhikari) সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হল অখিল গিরিকে (Akhil Giri)। আজ, মঙ্গলবার নবান্ন (Nabanna) থেকে এই নির্দেশ জারি করা হয়েছে। এতদিন কাঁথির (Kanthi) সাংসদ বর্ষীয়ান শিশির অধিকারী চেয়ারম্যান ছিলেন। আর রামনগরের বিধায়ক অখিলবাবু ছিলেন ভাইস চেয়ারম্যান। এবার অখিলবাবুকে চেয়ারম্যান করার পাশাপাশি ভাইস চেয়ারম্যান করা হয়েছে দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তরুণ জানাকে। অন্যদিকে, অখিলবাবুর ছেলে সুপ্রকাশ গিরিকে কাঁথি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য করা হয়েছে।

এদিকে, এগরা পুরসভা থেকে শঙ্কর বেরাকে অপসারণ এগরা পুরসভায় প্রশাসক বদল। প্রশাসকের পদ থেকে অপসারণ করা হল প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর বেরাকে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন কাউন্সিলার স্বপন নায়েককে। প্রয়াত বিধায়ক সমরেশ দাসের ছেলে-সহ ৬ জনকে প্রশাসক মণ্ডলীর সদস্য করা হয়েছে।

আরও পড়ুন-ভোটে হারলে বিজেপি কর্মীরা ট্রাম্প-ভক্তদের মতো এখানে হামলা করতে পারে: মমতা

 

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...