Saturday, April 4, 2026

‘বিজেপি থেকে ৭ সাংসদ খুব শীঘ্রই আসবেন তৃণমূলে’, দাবি জ্যোতিপ্রিয়র

Date:

Share post:

ফের বিস্ফোরক মন্তব্য করলেন বাংলার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। বললেন, শীঘ্রই ৭ সাংসদ বিজেপি (BJP) ছেড়ে টিএমসিতে (TMC) যোগ দেবেন। এমনকী যেসব তৃণমূল কংগ্রেস বিধায়করা বিজেপিতে নাম লিখিয়েছিলেন তাঁরাও ফিরে আসতে চলেছেন তৃণমূলে।

মঙ্গলবার স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মজয়ন্তী দিবস উপলক্ষ্যে হাবরার শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন হাবরার বিধায়ক তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানেই তিনি দাবি করেন, “একটি লোকও ভারতীয় জনতা পার্টিতে থাকবে না। বিজেপি থেকে ৭ জন সাংসদ খুব শীঘ্রই তৃণমূল কংগ্রেসে আসবেন। মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে তাঁরা নিজেদের দল ছেড়ে আমাদের দলে যোগ দেবেন। আমাদের থেকে যে কজন বিধায়ক গিয়েছিলেন, তাঁরাও লাইন দিয়ে ফিরবেন এখানেই। ভোটের আগেই ঢুকবেন। হাওয়া বুঝে যাবেন আর ঢুকবেন। ইতিমধ্যেই তাঁরা লাইন পাততেও শুরু করে দিয়েছেন। গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে লাইন পাতা।”

একইসঙ্গে সেখানে তিনি কথা বলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) প্রসঙ্গেও। তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন,”শুভেন্দু অধিকারী কি বিজেপিতে থাকবেন? নাকি ৪ থেকে ৫ মাস পরই বিজেপিতে কাজকর্ম শেষ হয়ে গেলে বিজেপি ছেড়ে দেবেন?” প্রশ্ন তাঁর। একরকম ক্ষুব্ধ হয়ে গিয়ে তিনি বলেন, “যে লোকগুলো দুর্নীতি বলছেন, তাঁদের সবাই সারদায় যুক্ত। অত্যধিক অর্থ উপার্জন করে ফেলার ফলে হজম করতে পারছেন না। তাই ডাক পেয়ে সব পদ্মশিবিরে চলে যাচ্ছেন। তাঁরাই মে মাসের ৩১ তারিখের পর আবার গুটিসুটি মেরে তাঁরা তৃণমূলে ফিরতে লাইন লাগাবেন। কিন্তু তখন আর ঢোকার রাস্তা থাকবে না। তাঁদের জন্য গেটটা বন্ধ হয়ে যাবে।”

আরও পড়ুন-বিবেক যাত্রায় বিজেপিকে ১০ গোল তৃণমূলের, ২৪ ঘন্টার নোটিশে বাজিমাত অভিষেকের

Advt

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...