Saturday, April 4, 2026

ভোটে হারলে বিজেপি কর্মীরা ট্রাম্প-ভক্তদের মতো এখানে হামলা করতে পারে: মমতা

Date:

Share post:

বিজেপি কর্মীদের সঙ্গে ট্রাম্প-ভক্তদের তুলনা টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

সোমবার নদিয়ার সভায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “যেদিন বিজেপি (Bjp) ভোটে হারবে, সেদিন ওদের কর্মী- সমর্থকরাও ট্রাম্পের সমর্থকদের (Trump Supporters) মতো আচরণ করবে, হামলাও করতে পারে।”

দিনকয়েক আগে, ৬ জানুয়ারি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে হামলা চালায় ওদেশের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। এই ঘটনায় বিশ্বের দরবারে চরম লজ্জায় মাথা কাটা গিয়েছে আমেরিকার।

আরও পড়ুন:বাইডেনের শপথের আগে ফের হিংসার আশঙ্কা শোনাল গোয়েন্দা বিভাগ

আর সেই ঘটনাকে টেনে এনেই এদিন বিজেপিকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার সভা থেকে ট্রাম্প সমর্থকদের সঙ্গে তুলনা টানলেন বিজেপি কর্মীদের। রাজ্যের মুখ্যমন্ত্রী একইসঙ্গে সতর্ক করে বলেন, বিজেপি থাকলে দেশে ফের ছিয়াত্তরের মন্বন্তর হবে৷

Advt

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...