Friday, June 26, 2026

৭ লক্ষ ভ্যাকসিন ডোজ আজই আসছে রাজ্যে

Date:

Share post:

আজই রাজ্যে আসছে করোনা ভ্যাকসিন। প্রথম পর্বে ৭ লক্ষ ভ্যাকসিনের ডোজ আসছে। স্পাইস জেটের কার্গো বিমানে দুপুর আড়াইটে নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবে ভ্যাকসিন।

জানা গিয়েছে, মঙ্গলবার খুব ভোরেই পুণের সিরাম ইনস্টিটিউট থেকে বিমানবন্দরের উদ্দেশ্য রওনা দেয় তিন ট্রাক বোঝাই কোভিশিল্ড। স্পাইস জেটের কার্গো বিমানে দুপুর আড়াইটে নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছবে ভ্যাকসিন। প্রথম পর্যায়ে ৫৮টি বাক্সে ৭ লক্ষ ভ্যাকসিন আসছে। পাইলট কারের পাহারায় দুটি ভ্যানে করে কোভিশিল্ড নিয়ে আসা হবে বাগবাজারের স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরে। সেখানে মজুত করে আজ থেকেই বিভিন্ন জেলায় তা বণ্টনের কাজ শুরু হবে। ভ্যাকসিন হাব কলকাতা থেকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। সেই ভ্যাকসিনও আলাদাভাবে আসবে। রাজ্যে প্রথম ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজে। ১৬ জানুয়ারি দেশজুড়ে শুরু হচ্ছে করোনার টিকাকরণ প্রক্রিয়া।  সূত্রের খবর, দেশের ১৩টা শহরে পৌঁছচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন। যে তালিকায় আছে দিল্লি, আমেদাবাদ, কলকাতা, গুয়াহাটি-সহ একাধিক শহর। টএই পর্বে রাজ্যে ৭ লক্ষ ভ্যাকসিনের ডোজ আসছে।

Advt

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...