Friday, June 26, 2026

ফের চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ

Date:

Share post:

এবার পুণেতে (Pune) চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ। যা আবারও দেশবাসীকে মনে করালো ২০১২-র ১৬ ডিসেম্বরের নির্ভয়ার সঙ্গে হওয়া ঘটনার কথা। নির্যাতিতার অভিযোগ, নাগপুর (Nagpur) থেকে পুণে যাচ্ছিল বাসটি। ওই বাসেই ধর্ষণ করা হয় তাঁকে।

জানা গিয়েছে, ঘটনাটি পুণের ওয়াসিম (Washim) জেলার। ইতিমধ্যে পুণের রাজনাগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতা। সেই অভিযোগ স্থানান্তর করা হয় মালেগাঁও থানায়।

নির্যাতিতার অভিযোগ, বাসে তাঁর সিট নম্বর ছিল ১৫। বাস পরিষ্কার করা হবে বলে তাঁকে ১৫ থেকে ৫ নম্বর সিটে গিয়ে বসার কথা বলা হয়েছিল। সেই সময় যে বাসটি পরিষ্কার করছিল সেই তাঁকে একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগ তরুণীর। এরপর তাঁকে বাস থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। তাঁকে খুনেরও হুমকি দেওয়া হয়েছে। গোটা ঘটনাটি একটি নামকরা পরিবহন সংস্থার বাসেই ঘটে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই বাসটিকে পুণে থেকে আটক করেছে মালেগাঁও পুলিশ। যদিও এখনও গ্রেফতার হয়নি অভিযুক্ত। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন-এবার রাজ্যেও বার্ড ফ্লু-এর আতঙ্ক

Advt

Related articles

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...