Saturday, June 27, 2026

এবার রাজ্যেও বার্ড ফ্লু-এর আতঙ্ক

Date:

Share post:

এবার রাজ্যে বার্ড ফ্লু-র (Bird Flue) আতঙ্ক। রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ছড়ালো বার্ড ফ্লু-এর আতঙ্ক। আজ দুর্গাপুরের ১০ নম্বর ওয়ার্ডের আশিষ মার্কেট এলাকায় বেশ কিছু হাঁস, মুরগিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আর তারপরই দুর্গাপুর জুড়ে বার্ড ফ্লু (Bird Flu) আতঙ্ক ছড়িয়েছে।

সোমবার আশিষ মার্কেট এলাকায় হাঁস, মুরগি মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে সঙ্গেই সঙ্গেই পুলিশে খবর দেন স্থানীয়রা। অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে যাওয়া সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে দুর্গাপুর মহকুমা শাসকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রাণী সম্পদ বিভাগের আধিকারিককে বিষয়টি জানানো হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হবে। তবে এখনই আতঙ্কের কোনও কারণ নেই বলেও তিনি দাবি করেছেন। উল্লেখ্য, বার্ড ফ্লু (Bird Flu) নিয়ে এদিন অ্যাডভাইজরি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। বার্ড ফ্লু থেকে কীভাবে সতর্ক থাকতে হবে, তা নিয়ে অ্যাডভাজারি জারি করা হয়েছে। কোনও জায়গায় একসঙ্গে অনেক পাখি বা পোলট্রির মুরগির মৃত্যু হলে, তা জানাতে বলা হয়েছে স্বাস্থ্য দফতরের অ্যাডভাইজারিতে।

আরও পড়ুন- স্বামীজিকে নিয়ে বাজার গরম বিজেপির,পাল্টা জবাব দিলেন ব্রাত্য

Advt

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...