Tuesday, May 26, 2026

তিনটি কৃষি আইনেই স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত, গঠন করা হলো কমিটি

Date:

Share post:

কেন্দ্রীয় সরকারের বিতর্কিত তিনটি কৃষি আইনের(Farm law) স্থগিতাদেশের আভাস আগেই দিয়েছিল দেশের শীর্ষ আদালত(Supreme court)। অবশেষে মঙ্গলবার বিতর্কিত তিনটি আইন লাগু করার ওপর স্থগিতাদেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট। জানিয়ে দেওয়া হয়েছে আগামী নির্দেশ না আসা পর্যন্ত এই তিনটি বিল লাগু করা যাবে না। পাশাপাশি এই আইন বিষয়ে আলোচনার জন্য একটি কমিটিও গঠন করে দেওয়া হয়েছে আদালতের তরফে। কমিটিতে সদস্য হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে অশোক গুলাটি, ডক্টর প্রমোদ কুমার যোশি, ও অনিল ধনবনের।

উল্লেখ্য, শুরু থেকেই এই কমিটির বিরোধিতা করেছিল কৃষক সংগঠনগুলির(Farmer organisation)। তবে এদিন আদালতে তরফে জানিয়ে দেওয়া হয়েছে, ‘কৃষকরা যদি সরকারের আগে যেতে পারে তবে কমিটির সামনে কেন নয়? তারা যদি সমস্যার সমাধান চান তবে আমরা শুনতে চাই না যে কৃষকরা কমিটির সামনে উপস্থিত হবে না।’ পাশাপাশি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ এদিন রায়ে জানান, ‘দিল্লি সীমান্তে বিক্ষোভ না করে রামলীলা ময়দানে কৃষকরা যাতে আন্দোলন চালাতে পারেন তার জন্য নয়াদিল্লির পুলিশ কমিশনারের কাছে অনুমতি চাওয়া হোক।’

এদিন শীর্ষ আদালতের আরও জানানো হয়েছে কোনও আইন স্থগিত রাখার ক্ষমতা তাদের হাতে রয়েছে কিন্তু তা অনির্দিষ্টকালের জন্য জারি থাক এমনটা আদালতের অভিপ্রায় নয়। এবং এই কমিটি গঠনের সিদ্ধান্ত একটি বিচারবিভাগীয় প্রক্রিয়া। এর ফলে পুরো বিষয়টি সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে।

আরও পড়ুন:ফের একবার করোনায় আক্রান্ত সাইনা নেহওয়াল, তাইল‍্যান্ড ওপেন থেকে ছিটকে গেলেন তিনি

প্রসঙ্গত, গত সোমবার কৃষি আইন এর বিরুদ্ধে আদালতের করে কেন্দ্রীয় সরকার প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় কৃষক বিদ্রোহ মেটাতে কেন্দ্রীয় সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এবং তা স্পষ্ট ভাবে ধরা পড়ছে। একরকম একতরফাভাবেই এই আইন প্রণয়ন করা হয়েছে বলেও জানিয়ে দেন প্রধান বিচারপতি।

Advt

Related articles

গোপন ডেরা থেকে উদ্ধার ৮৮ লক্ষ টাকা-বান্ডিল বান্ডিল সরকারি ত্রাণের ত্রিপল! গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান

অবশেষে গ্রেফতার বাদুড়িয়া পুরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য (Dipankar Bhattachrya)। তাঁর গোপন ডেরা থেকে সরকারি ত্রিপলের ভাজের থেকে উদ্ধার...

কলকাতা বিমানবন্দরে কাজ চলাকালীন ছিঁড়ে পড়ল লিফট, গুরুতর আহত তিন কর্মী

কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) বড়সড় বিপত্তি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার, বিমানবন্দরের ভিতরের ৩৪ নম্বর লিফটে (Elevator number 34)...

আইন ভাঙছে বিজেপির শাসক: হকারদের উপর বুলডোজার রাজনীতিতে সরব মমতা

রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অথচ তাঁর হাতেই হচ্ছে দেশের আইনভঙ্গ। আন্তর্জাতিক হকার দিবসে...

১২ দিন লড়াইয়ের শেষে হার আয়ুষের, স্কুলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ পরিবারের 

স্কুলে অসুস্থ হয়ে পড়ার পরও সময়মত চিকিৎসা না পাওয়ায় মৃত্যু হল নেতাজিনগরের তৃতীয় শ্রেণীর ছাত্র (Third-grade student from...