Saturday, April 4, 2026

বাইডেনের শপথের আগে ফের হিংসার আশঙ্কা শোনাল গোয়েন্দা বিভাগ

Date:

Share post:

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের (joe biden) শপথ গ্রহণের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা জায়গায় ফের সশস্ত্র বিক্ষোভ চালাতে পারে ট্রাম্প সমর্থকেরা। ঘটতে পারে ক্যাপিটল হিলের মত হিংসার (violence) ঘটনা। এমনই জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)। আর এই আশঙ্কার খবর পাওয়ার পরই বাড়তি তৎপর হয়েছে মার্কিন প্রশাসন।

সূত্রের খবর, এফবিআই রিপোর্ট অনুযায়ী ২০ জানুয়ারি বাইডেনের অভিষেক দিবসের আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ টি রাজ্যের রাজধানী সহ ওয়াশিংটন ডিসিতে সশস্ত্র গ্রুপগুলো বড় জমায়েতের পরিকল্পনা করছে।বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (donald trump) কট্টর সমর্থক এবং দক্ষিণপন্থী বিভিন্ন গোষ্ঠী আলাদা আলাদা তারিখে বিক্ষোভের ডাক দিয়েছে। এর মধ্যে ১৭ জানুয়ারি বিভিন্ন শহরে সশস্ত্র বিক্ষোভ এবং বাইডেনের শপথ অনুষ্ঠানের দিন ওয়াশিংটন ডিসিতে মার্চ করার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন:ব্রিটেন ফেরত যাত্রীদের রিপোর্ট নেগেটিভ

এদিকে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান ঘিরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোমবার জো বাইডেন সাংবাদিকদের বলেন, মার্কিন ক্যাপিটলের বাইরে শপথ নিতে তিনি আদৌ শঙ্কিত নন। বাইডেনের এই মন্তব্যের পর মনে করা হচ্ছে তিনি এবং কমলা হ্যারিস ক্যাপিটল ভবনের বাইরেই শপথ নেবেন। গত সপ্তাহে ক্যাপিটল ভবনে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে ট্রাম্প সমর্থকরা। ওই সশস্ত্র হামলায় এখনও পর্যন্ত পাঁচ জন নিহত হয়েছে। বেনজির এই হিংসায় মদত দেওয়ার অভিযোগে বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পকে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করেছে ডেমোক্র্যাটরা।

Advt

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...