Monday, April 27, 2026

পদ রাখতে দিলীপ-তোষণ, দলে কোণঠাসা সৌমিত্র

Date:

Share post:

বিজেপির অনেক চমকের স্ট্রাটেজিতে কার্যত জল ঢেলে যুব মোর্চার নেতা সৌমিত্র খাঁ (Soumitra Khan) ঘোষণা করেছেন তাঁদের মুখ্যমন্ত্রীর মুখ অর্থাৎ পদপ্রার্থী রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তারপরেই জল্পনা তুঙ্গে অন্দরে-বাহিরে। প্রথমেই প্রশ্ন উঠছে হঠাৎ করে সব ছেড়ে কী কারণে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করতে গেলেন সৌমিত্র?

রাজনৈতিক মহলের মতে, দলীয় নেতৃত্বের সঙ্গে সমীকরণ ঠিক করতেই আগ বাড়িয়ে খেলতে গেছেন সৌমিত্র খাঁ। কোনদিনই দিলীপ ঘোষের পরিবৃত্তের মধ্যে থাকা নেতা বলে পরিচিত নন বিষ্ণুপুরের (Bisnupur) সাংসদ। শুধু তাই নয়, দলের তরফেই যে কাজে তাঁকে দেওয়া হোক না কেন তাতে বেশ কিছুটা সমালোচনায় জড়িয়েছেন তিনি। তাঁকে যুব মোর্চার সভাপতি করার পরেও বিতর্ক পিছু ছাড়েনি। এই পরিস্থিতিতে পদ রাখতে তাঁর আনুগত্য দলের এবং রাজ্য সভাপতির প্রতি কতটা সেটা বোঝাতেই তিনি এই ঘোষণা করেছেন বলে মত রাজনৈতিক মহলের। আর যেটা শুনে হতচকিত স্বয়ং দিলীপ ঘোষ।

বিজেপি ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রী (Chief Minister) কে হবেন এই প্রশ্ন বারবার ঘুরে ফিরে এসেছে। বিরোধীরা এই বিষয়টিকে হাতিয়ার করে প্রচার চালিয়েছে। বোঝাতে চেয়েছে, দিশাহীন বিজেপির (Bjp) মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঠিক হয়নি। বাংলায় অথচ তারা ভোটে জেতার স্বপ্ন দেখছে। কারো কারো মতে আবার বহিরাগত কাউকে এনে বাংলার মসনদে চাইবে গেরুয়া শিবির। জল্পনা এমন জায়গায় পৌঁছে ছিল যে কেন্দ্রীয় নেতৃত্বকে এখানে বসে বলতে হয়েছে বাংলার ছেলেই হবে মুখ্যমন্ত্রীর মুখ। কিন্তু এর বেশি কোন শব্দ ব্যবহার করতে চায়নি পদ্ম শিবির। বারবার নাম উঠে এসেছে সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) থেকে শুরু করে সদ্য দলে যোগ দেওয়া শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari)। যদিও সৌরভ এখনও বিজেপিতে যোগ দেননি। মাঝে একবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chatterjee) নামও শোনা গিয়েছিল। কিন্তু সব জল্পনায় জল ঢেলে হঠাৎ করে সৌমিত্র খাঁর এই ঘোষণা নেতৃত্বকে বিড়ম্বনায় ফেলেছে বলে বিজেপি সূত্রে খবর। আর এর জেরে যে পয়েন্ট সৌমিত্র কুড়বেন ভেবেছিলেন সেটা বুমেরাং হয়ে তাঁর কাছে যাচ্ছে। দলই এখন তিনি কোণঠাসা বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে স্বামীজিকে অপমান করেছেন মোদি, অভিযোগ অভিষেকের

Advt

Related articles

তৃণমূল সাংসদ মিতালীর উপর প্রাণঘাতী হামলা! কাঠগড়ায় বিজেপি

আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের (Mitali Bag) উপর প্রাণঘাতী হামলার অভিযোগ। সোমবার সকালে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মেঘলা আকাশে সকাল শুরু, উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

হাঁসফাঁস করা গরম থেকে সাময়িক স্বস্তি দিয়ে দক্ষিণবঙ্গে আজ ঝড়বৃষ্টির পূর্বাভাস। সোমবার সকাল থেকে মেঘলা আকাশ, জেলায় জেলায়...

ভোটের আগে অর্জুনের গুন্ডামির অভিযোগ, সোমের সকালেও থমথমে জগদ্দল

বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে জগদ্দলে বিজেপি নেতা অর্জুন সিংয়ের (Arjun Singh)গুন্ডামি! প্রতিবাদ করতে গেলে তৃণমূল কর্মীদের বাধা...

বিজেপির দিল্লিতে রক্ষকই ভক্ষক! ফুড ডেলিভারি কর্মীকে গুলি করে খুন পুলিশের

বিজেপির (BJP) দিল্লিতে যাঁদের হাতে সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব, তারাই যেখানে সেখানে যখন তখন গুলি করে খুন করে...